যশোরের সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোনতাজ আলী (৬০) নামে এক বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোনতাজ আলী সদর উপজেলার ওসমানপুর গ্রামের কালু মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মোনতাজ আলী সাইকেল চালিয়ে হাশিমপুর বাজারে যাচ্ছিলেন। পথে আকবর তেল পাম্পের সামনে একটি অজ্ঞাতনামা পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আড়াইটার দিকে তার মৃত্যু হয়।পুলিশ জানায়, পলাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ দিন ৩৬ মিনিট আগে