কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনের টাকা চুরি করতে গিয়ে শাহিনুর বেগম (৫৫) নামে এক নারী জনরোষের মুখে পড়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে এই চাঞ্চল্যকর চটজলদি চুরির ঘটনা ঘটে।আটক শাহিনুর খুলনার বটিয়াঘাটা উপজেলার নব জলনা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে অপেক্ষমাণ ছিলেন নাসরিন বেগম (৩০) নামের এক নারী। ভিড়ের সুযোগ নিয়ে শাহিনুর বেগম অত্যন্ত কৌশলে নাসরিনের ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৩২০ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে টাকা বের করার মুহূর্তেই বিষয়টি টের পেয়ে যান নাসরিন এবং চিৎকার শুরু করলে উপস্থিত লোকজন শাহিনুরকে হাতেনাতে ধরে ফেলে।

চুরির সময় ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাকে আটকে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং অভিযুক্ত নারীকে হেফাজতে নেন।পরবর্তীতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ রোগীরা। পুলিশ জানিয়েছে, এই চুরির ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।


আরও খবর