জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

বিচার বিভাগের হারানো স্বকীয়তা পুনরুদ্ধার এবং বিচারিক কাজে স্বচ্ছতা নিশ্চিতে ‘পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন’সহ চারটি নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সংস্কার পরিকল্পনার কথা জানান।

আইনমন্ত্রী বলেন, “সংবিধান বিচার বিভাগকে স্বাধীনতা দিলেও বিগত সরকারের রাজনৈতিক প্রভাবে সুপ্রিম কোর্ট তার নিজস্ব সত্তা ধরে রাখতে পারেনি। বিচার বিভাগের একটি অংশ রাজনৈতিক আজ্ঞাবহ হয়ে পড়ায় জনগণের আস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” এই আস্থাহীনতা দূর করতে এবং বিচারালয় থেকে ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’ নির্মূল করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি হুঁশিয়ারি দেন।

মন্ত্রী জানান, বিচার ব্যবস্থাকে অধিকতর কার্যকর ও জবাবদিহিমূলক করতে সরকার বর্তমানে চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া যাচাই-বাছাই করছে। এগুলো হলো: পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন,মানবাধিকার কমিশন আইন,গুম কমিশন আইন,জুলাই সনদ আইন।সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৭১ বা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মতো সংবেদনশীল ইস্যু নিয়ে বিভাজনের রাজনীতি কাম্য নয়। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, ক্রসফায়ার, গুম ও ভিত্তিহীন মামলার সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসছে।

যশোরের ঐতিহাসিক জেলা জজ ও দায়রা জজ আদালতের পরিত্যক্ত ভবনটি সংস্কারের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই আদালতকে পুনরায় সক্রিয় করা হবে। পাশাপাশি আইনজীবীদের কল্যাণ নিশ্চিত করতে বিচার বিভাগের সামগ্রিক বাজেট বৃদ্ধির পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিশ্ববাজারের অস্থিরতা মোকাবিলায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং জেলা জজ মাহমুদা খানমসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।


আরও খবর