আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

অভয়নগরে অল্পের জন্য দূর্ঘটনা থেকে রক্ষা পেল পণ্যবাহী ট্রাক।

যশোরের অভয়নগরে নওয়াপাড়া ভৈরব সেতুর পূর্বপ্রান্ত হয়ে দেওয়াপাড়া শংকরপাশার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ  সড়কটির বেহাল দশার কারণে যান চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।  

আজ ০৩ নভেম্বর শুক্রবার সকালে একটি পন্যবাহী ট্রাক ঝুঁকিপূর্ণ স্থান অতিক্রম করবার সময় রাস্তা ধ্বসে খাদে পড়ার উপক্রম হয়।দীর্ঘ সময় ট্রাকটি বহু চেষ্টা করেও উপরে উঠতে পারছিলোনা অন্য সহযোগী যানবাহনের সহযোগিতায় উপরে উঠতে সক্ষম হয়। এলাকাবাসী জানান সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে মনে হচ্ছে এটি পাকা সড়ক নয়, কাঁচা সড়ক। তারপরও ওই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। বর্তমানে ভৈরব সেতু হওয়ার কারণে এই সড়ক দিয়ে খুব সহজেই অল্প সময়ে গোবরা হয়ে নড়াইলের লোহাগড়ার কালনায় মধুমতী সেতু দিয়ে ঢাকা পৌছে যাচ্ছে।রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা ও বিভিন্ন জানবাহন। সড়কটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।  

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে ইট থাকলেও একেবারেই যান চলাচলের  অনুপযোগী। স্থানীয়রা  জানান সড়কটির অবস্থা খুবই নাজুক। প্রতিনিয়ত যানবাহন চলাচলের সময় দূর্ভোগের শিকার হচ্ছে। বর্তমানে এপারে কয়লা বহনের জন্য  প্রতিদিনই বহু ট্রাক এই রাস্তা দিয়ে ভৈরব সেতুর উপর দিয়ে চলাচল করছে যার দরুন যানবাহন চলাচলের চাপও বেড়ে চলেছে।রাস্তটি দূর্ত সংস্কার না করলে যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন।

Tag
আরও খবর