আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

কেশবপুরে ৮ দলীয় হাডুডু খেলায় দোরমুটিয়া চ্যাম্পিয়ন

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি


কেশবপুরে আলতাপোল গ্রামের মধ্যম মোড়ল পাড়া যুবসমাজের উদ্যোগে ৮ দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী আলতাপোল গ্রামে অনুষ্ঠিত ওই খেলা দেখতে মাঠের চারপাশে হাজারও দর্শকের ছিল ভিড়। খেলায় উপজেলার দোরমুটিয়া দল ২-০ গোলের ব্যবধানে কুশলদিয়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বিশেষ আকর্ষণ ছিল হুমায়ুন কবির টাইগার। তিনি দোরমুটিয়া দলের খেলোয়াড় ছিলেন। 


উপজেলার আলতাপোল গ্রামের সমাজসেবক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। খেলার শুরুতে  উদ্বোধন করেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দীন গাজী ও সাধারণ সম্পাদক কবির হোসেন।


খেলা দেখতে আসেন উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের ফারুক হোসেন তিনি বলেন, আমিও একজন হাডুডু খেলোয়াড়। তাই খেলার কথা শুনে বাড়িতে থাকতে পরলাম না। বিশেষ করে ভালো খেলোয়াড়দের খেলা অনুকরণ করাই আমার উদ্দেশ্য। অনেক দিন পর খেলা দেখতে পেরে আমি খুব আনন্দিত ও খুশি।আয়োজকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ। 


পার্শ্ববর্তী গ্রাম থেকে খেলা দেখতে আসা জেলেখা বিবি বলেন, আমি দূরে কোথাও খেলা দেখতে যাতি পারিনে কোলের হচ্ছে তাই আসলাম। শুনলাম টাইগার খেলা করবে মানুষের সাথে। মানুষ টাইগার খেলা করে জীবনে আজ দেখলাম। খুব ভালো লাগিয়েছে।


খেলা পরিচালনা করেন শওকত হোসেন, তজিবর রহমান, নূরুল ইসলাম খান, শহিদুল ইসলাম ও ইউনুস আলী।


খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেন। 

Tag
আরও খবর