নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৪ ঘন্টার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন মাধবপুরে চা শ্রমিকরা।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ১২০টাকা থেকে দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে  আবার অবরোধ করেছেন চা শ্রমিকরা। রোববার (২১ আগস্ট) সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত  মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সুরমা, তেলিয়াপাড়া, নয়াপাড়া, জগদীশপুর, বৈকুন্ঠপুর, চন্ডিছড়া, চানপুর, চাকলা পুঞ্জ, সাতছড়ী সহ মোট ২৩ টি চা বাগানের শ্রমিকরা মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বরে ৪ হাজার নারি পুরুষ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রচন্ড গরমে শতশত যাত্রীবাহি যানবাহন প্রায় কয়েক কিলোমিটার জুড়ে আটকে পড়েন। এতে যাত্রীগনের চরম দূর্ভোগ সৃষ্টি হয়। এসময়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ মহাসড়কে উপস্থিত ছিল।

শ্রমিকরা বলেন আমাদের দাবি ৩০০ টাকা মজুরি দিতে হবে, আমরা যখন করোনাকালে সময় সবকিছু বন্ধ ছিল, তখনো আমাদের শ্রমিকরা করোনার ভয় কাটিয়ে কাজ করে গেছেন। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ২৩টি চা বাগানে কাজ বন্ধ থাকবে। দাবি আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।  বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আমরা প্রত্যাহার করলাম। এ ব্যাপারে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, সারাদেশে ধর্মঘট চলবে।

লস্করপুর ভ্যালী সভাপতি রবীন্দ্র গৌড় বলেন আগামী ২৩শে আগস্টের মধ্যে আমাদের দাবি না মানলে ২৪শে আগস্ট থেকে দাবি আদায়ের আগ পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। দাবি আদায়  নাহলে রাজপথ ছাড়বো না।  শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম অধিদপ্তরে ২০শে আগস্ট বিকেলে এক বৈঠক থেকে চা-শ্রমিকদের মজুরি দৈনিক ১৪৫ টাকার প্রস্তাবকে চা-শ্রমিক সংঘ প্রত্যাখ্যান করেছে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন, মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আতিকুর রহমান আতিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু সাধারণ শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহারে রাজি হননি।

অবশেষে বিকেল ৩ টায় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের আশ্বাস পেয়ে দুই দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় চা শ্রমিকরা, প্রায় ৪ ঘণ্টা অবরোধের পর মহাসড়ক ছেড়ে বাগানে ফিরে যান শ্রমিকরা।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে