নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন।

লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। হবিগঞ্জের লাখাইয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন সুফিয়া আক্তার (১৮) নামে এক তরুণী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের রায়হান উদ্দীনের বাড়িতে গিয়ে তিনি অবস্থান নেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, করাব ইউনিয়নের সিংহগ্রামের ইনছান আলীর মেয়ে সুফিয়া আক্তারের সঙ্গে মুড়িয়াউক গ্রামের হারুন মিয়ার ছেলে রায়হান উদ্দীনের প্রায় দুই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুফিয়ার দাবি, একপর্যায়ে রায়হান তাকে ঢাকার পুরান ঢাকার চানখারপুল এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে তারা কিছুদিন একসঙ্গে অবস্থান করেন। পরে তাকে ঢাকার একটি সড়কে রেখে রায়হান চলে যান বলে অভিযোগ করেন তিনি। সুফিয়া বলেন, রায়হানের সঙ্গে সম্পর্কের কারণে তার আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে তার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। তাই রায়হান তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত তার বাড়ি থেকে যাবেন না বলে জানান তিনি। স্থানীয় ওয়ার্ড সদস্য নুরে আলম বলেন, বিষয়টি সমাধানের জন্য তিনি চেষ্টা করেছেন। তবে রায়হানের পক্ষ রাজি না হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো সমাধান করা সম্ভব হয়নি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, সুফিয়া তার আগের স্বামীর সঙ্গে প্রায় তিন মাস ধরে বিচ্ছিন্ন রয়েছেন। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে রায়হানের বাড়িতে সুফিয়াকে অবস্থান করতে দেখা যায়। তবে এ সময় রায়হান ও তার পরিবারের কোনো সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে