নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি।

লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের দুর্নীতির তদন্তে এসে চরম সমালোচনার মুখে পড়েছে দুই সদস্যের তদন্ত কমিটি। সোমবার(০৩ই আগস্ট) সরজমিনে এসে কেন্দ্রটির জমিদাতা, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় শত শত ভুক্তভোগীর বক্তব্য না শুনেই তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করেন তদন্ত কমিটির প্রধান ডা. আকলিমা ও সদস্য গৌতম চন্দ্র রায়। এমনকি ভুক্তভোগীরা গাড়ির সামনে দাঁড়িয়ে অভিযোগ জানাতে চাইলেও তা শোনেননি তারা। স্থানীয় একাধিক গণমাধ্যমে অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর পরিবার পরিকল্পনা বিভাগ বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে আজ সরজমিনে পরিদর্শন করে মনগড়া প্রতিবেদন তৈরি করেন । ভুক্তভোগী বেদেনা আক্তার বলেন,এইটা তদন্ত না একতরফা, আমরা বুঝতে পারছি, সুচিত্রার সঠিক বিচার হবে না, আমরা সঠিক বিচার পাব না, গ্রামের সহজ সরলমনা মানুষদের প্রতিনিয়ত প্রতারণার শিকার হতেই হবে। আর এক ভুক্তভোগী কুলসুমা আক্তার বলেন, সুচিত্রা একজন লোভী প্রকৃতির মানুষ, বাংলাদেশ সরকারের কাছে আমরা তার দুর্নীতির বিচার চাই, হাসপাতালের পরিচালনা কমিটির এক সদস্য নাম বলতে অনিচ্ছুক তিনি বলেন,আজকে যারা তদন্ত করতে এসেছে সবাই সুচিত্রার লোক, তাই তারা একতরফা তদন্ত করে গেল, আমরা সঠিক তদন্ত চাই এবং সুচিত্রার দুর্নীতির কঠিনতম বিচার চাই। অভিযোগের বিষয়ে সুচিত্রা রানী দাশ বলেন, তিনি কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম করে থাকলে তদন্তে তা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তার কোনো আপত্তি নেই। তিনি দাবি করেন, তার সেবা কার্যক্রমে প্রতিদিন অনেক মানুষ আসেন, যা তার দায়িত্ব পালনেরই প্রমাণ। এর আগে সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বিভিন্ন সেবার বিপরীতে রোগীদের কাছ থেকে অর্থ আদায়, বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ বিক্রির অভিযোগ এবং রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এসব অভিযোগে তাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হয়নি,তাই সঠিক তদন্তের মাধ্যমে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে