নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ মাছ“পিরানহা,রয়েছে স্বাস্থ্য ঝুকি।

লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ মাছ“পিরানহা,রয়েছে স্বাস্থ্য ঝুকি। লাখাই উপজেলা প্রশাসনের কঠিন হুশিয়ারী এবং আর্থিক জরিমানার পরেও বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ মাছ“পিরানহা”। হাট-বাজারসমূহে হাটবার এমন কি কোন কোন বাজারে প্রতি দিনই নিষিদ্ধ পিরানহা মাছগুলোকে রূপচাঁদা মাছ বলে বিক্রি করা হলেও স্থানীয় মৎস্য বিভাগের নেই কোন মাথা ব্যাথা। সরকার মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পিরানহা মাছকে নিষিদ্ধ ঘোষনা করলেও সরকারের মৎস্য বিভাগের উদাসীনতা অথবা দায়ীত্বে অবহেলায় অবাধে চলছে পিরানহা মাছের চাষও বিক্রি। বৃহস্পতিবার (২৩শে জুলাই )স্হানীয় বুল্লাবাজারের মাছ ব্যবসায়ী অসিম দাশ অবাধে বিক্রি করছেন সরকার নিষিদ্ধ পিরানহা, কেন বিক্রি করছেন জানতে চাইলে অসীম দাস বলেন, মাছ ক্ষতি হচ্ছে কিনা জানি না,কিন্ত এই মাছ অনেক সুসাধু,যারা খেয়েছে তারাই কিনে নিচ্ছে। জানা যায়. পিরানহা মাছ খুবই রাক্ষুসে মাছ। তাই যেখানে এই মাছের চাষ করা হয় সেখানে অন্য কোন মাছের চাষও করা যায় না। অথচ নিষিদ্ধ হওয়া সত্বেও এক শ্রেনীর মাছ ব্যবসায়ী স্থানীয় মৎস্য বিভাগের কোন প্রকার তদারকী না থাকার সুযোগে বরং বলতে গেলে তাদের ছত্রছায়ায়ই এ সব নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ কে রূপচাঁদা মাছ বলে বিক্রি করে চলেছে। অস্ট্রেলিয়ার রূপচাঁদা বলে বিক্রি করা এ সব পিরানহা মাছের দাম অন্য মাছের চেয়ে তুলনামূলক কম হওয়ায় সাধারণ মানুষ তা দেদারসে কিনে নিয়ে যাচ্ছে। ক’জন পিরানহা মাছ বিক্রেতার সাথে আলাপকালে তারা বলেন- মাছ খেয়ে ক্ষতি, না লাভ হয়, তা আমাদের দেখার বিষয় নয়। যে মাছ বিক্রিতে বেশী লাভ, আমরাতো সেই মাছই বিক্রি করবো। তা ছাড়া এই মাছ যে নিষিদ্ধ তাতো মৎস্য বিভাগ থেকেও কোন দিন বলছে না। তবে আমরা বুঝবোই বা কেমন করে ? এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসারের সাথে য়োগাযোগের চেষ্টা করে তাকে অফিসে পাওয়া যায়নি। পর্যবেক্ষকমহলের মতে. সরকারীভাবে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছকে কেউ যাতে রূপচাঁদা মাছ বলে বিক্রি করতে না পারে, সে ব্যাপারে জরুরী ভিত্তিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত প্রয়োজন। নচেৎ সাধারণ মানুষ শুধু প্রতারিতই হবে না, আক্রান্ত হবে বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে এবং অন্যান্য মাছের চাষও কমে যাবে বলে অভিজ্ঞ মহল মণে করেন। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন,আমরা গতকাল অভিযান পরিচালনা করে ২৫মণ সরকার নিষিদ্ধ পিরানহা এবং বিদেশি মাগুর মাছ নষ্ট করেছি,যার বাজার মুল্য ২লক্ষ টাকা,জন সার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে