নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু।

লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। সারাদেশের ন্যায় লাখাইয়ে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা -২০২৬ শুরু। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ৩টি মূল কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা শুরু হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায় উপজেলার বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এ কেন্দ্রের তদারকি কর্মকর্তা হলেন মাধ্যমিক শিক্ষা দপ্তর এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা।এ কেন্দ্রের ভেন্যু কেন্দ্র কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।এ ভেন্যু কেন্দ্রের তদারকি কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫ জন এসএসসি পরীক্ষার্থী এবং এসএসসি ভোকেশনাল এর ৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এ কেন্দ্রের তদারকি কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মুর্শেদ আলম। রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেন্যু কেন্দ্র বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এ কেন্দ্রের তদারকি কর্মকর্তা প্রাথমিক শিক্ষা দপ্তর এর ইন্সট্রাক্টর মাহবুব আলম। দাখিল পরীক্ষা কেন্দ্র উপজেলার লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ১১৩ জন দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এ কেন্দ্রের পরীক্ষার্থীরা জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা ও করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।এ কেন্দ্রের তদারকি কর্মকর্তা পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে