দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শ্রীপুরে দৈনিক যুগান্তর প্রতিনিধির আনন্দ শোভাযাত্রা


গাজীপুরের শ্রীপুরে "সত্যর সন্ধানে নির্ভীক" স্লোগানে বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকা বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রাতিষ্ঠানিক কারিগরিতে প্রথম পদক পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক। 


আজ রবিবার বেলা ১২টায় উপজেলা কমপ্লেক্স ভবন থেকে বর্ণিল বাদ্যযন্ত্রসহকারে আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর প্রেসক্লাবে সামনে গিয়ে শেষ হয়।পরে প্রেস ক্লাবের সামনে দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু। 


তিনি বলেন,সৃজনশীল ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির মধ্য দিয়ে দৈনিক যুগান্তর নির্যাতিত ও অবহেলিত জনগণের প্রতিচ্ছবি তুলে ধরে আরও সম্মান ও পদক বয়ে আনবে।উপস্থিত সাংবাদিকদের আরও গঠনমূলক হওয়ার জন্য আহ্বান জানান তিনি।


এতে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা,যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ,শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি মাসুদ রানা,উপজেলা যুবলীগের সহ-সভাপতি শারফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের নেতারা।

 




উল্লেখ্য প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ পেয়েছে দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বাঞ্চল।দৈনিক যুগান্তরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন পত্রিকাটির সম্পাদক সাইফুল আলম।এছাড়া পাঁচজন সাংবাদিক গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক ভোরের কাগজের সোনাগাজী প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, উন্নয়ন সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার মো. শাহেদুল ইসলাম (শাহেদ শফিক), নারী সাংবাদিকতায় বিটিভির রিপোর্টার তুলনা আফরিন,আলোকচিত্র সাংবাদিকতায় দি নিউ এজের স্টাফ ফটো সাংবাদিক মো. সৌরভ লস্কর এ পুরস্কার পেয়েছেন।


এছাড়া বরেণ্য ও প্রথিতযশা সাংবাদিক, দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান আজীবন সম্মাননা (মরণোত্তর) পদক পেয়েছেন। তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী বেগম মতিয়া চৌধুরী।


গত মঙ্গলবার বিকালে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথ আয়োজিত প্রেস কাউন্সিল পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সভাপতিত্বে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ পদক তুলে দেন। 




আরও জানা যায় যে,২০১৮ সাল থেকে দেওয়া হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক। শুরুতে ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এ পদক। ২০১৯ সাল থেকে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা নামে আরও একটি ক্যাটাগরি নতুন যোগ করা হয়। প্রথম দুই বছরে প্রতি ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার টাকার চেক, একটি সনদপত্র ও একটি ক্রেস্ট দেওয়া হয়েছে।


২০২০ সাল থেকে আজীবন সম্মাননা, প্রাতিষ্ঠানিক সম্মাননা ও আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে এক লাখ টাকা, একটি সনদপত্র ও একটি ক্রেস্ট দেওয়া হচ্ছে এবং বাকি চারটি ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার টাকার চেক, একটি সনদপত্র ও একটি ক্রেস্ট দেওয়া হচ্ছে।





Tag
আরও খবর