নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীপুরের বরমী ইউনিয়নের উদ্যোক্তা ব্যবসায়ী মোঃ সিরাজ মিয়ার লটকন ফলের বাগান।

শ্রীপুরের বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের মৃত আঃ মালেক মিয়ার ছেলে মোঃ সিরাজ মিয়া একজন সফল উদ্যোক্তা ব্যাবসায়ী। তিনি মৌসুমি ফল এর ব্যাবসা করে থাকেন। এ সময়ের জনপ্রিয় ফল লটকনের বাগান ক্রয় করে ছোট পরিসরে ব্যাবসা শুরু করেছেন। 


সিরাজ মিয়ার সাথে কথা বলে জানা যায় এই বছর আর্থিক সংকটের কারণে একটি বাগান ক্রয় করেন। আর বাগানে মোট গাছ রয়েছে ২০ টি  একেক টা গাছে ২০/২৫ কেজি লটকন হয়ে থাকে, কোন কোন গাছে ১ মন লটকন হয়েও থাকে। তিনি আরো বলেন এই বছর তেমন বৃষ্টি না হওয়ায় বাগানের অবস্থা তেমন ভালো না। তবে যতটুকু ফলন হয়েছে তাই দিয়ে তার ব্যাবসা শুরু করেছেন।


সিরাজ মিয়ার বাগান ঘুরে দেখা যায় প্রতিটি গাছে থোকায় থোকায় ধরেছে  সুস্বাদু ফল লটকন। তবে তা নিয়ে হতাশার শেষ নেই দিন রাত পাহারা দিতে হচ্ছে বাগানে।কারণ বাগানে যেন কোন প্রকার ক্ষতি না হয়। সিরাজ মিয়ার বাগানে সুস্বাদু ফল লটকনের প্রতিটি থোকায় রয়েছে ১০/১৫ টাকা লটকন। যা দেখতে খুবই সুন্দর,  এবং খেতেও সুস্বাদু। 


সিরাজ মিয়া বলেন লটকন পাইকারী বিক্রি না করে খুচরা বিক্রি করেন। তবে খুচরা ১০০/১২০ টাকা কেজি দামে লটকন বিক্রি করে থাকেন। তিনি আরো বলেন এ বছর লটকনে চাহিদাও তেমন দেখা যাচ্ছে না। তবে তিনি মনে করেন কিছু দিন পর লটকনের চাহিদা আরো বাড়বে। মোঃ সিরাজ মিয়া আগে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। তবে বর্তমান সময়ে তিনি বিভিন্ন মৌসুমি ফলের ব্যাবসা শুরু করেছেন। তিনি মনে করেন এই ভাবে যদি সবাই উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে  তাহলে সামনে আরও ভালো করতে পারবে এবং কৃষকের সফলতা অর্জন হবে। 

আরও খবর