নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় পানিতে ডুবে মাহবুর নামে এক যুবকের মৃত্যু।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগন্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে মাহাবুর কাজী (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ জুন ) বিকেল আনুমানিক ৪টা থেকে সারে ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তারাগন্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহবুর কাজী দেইলগাঁও রোববাইটেক এলাকার আলমগীর কাজীর ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাগন্জ বাজারে বাছেদ মিয়ার চায়ের দোকানে কাজ করতো। বাজারে পূর্ব পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে মাহাবুর কাজী ।

গোসল শেষে দোকানে না ফেরায় লোকজন তাকে খুঁজতে নদীতে যান। এ সময় লোকজন নদীর পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক দের জানান, ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচএম লুৎফুল কবির ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কোনো অভিযোগ না থাকায়,উর্ধতন কতৃপক্ষের অনুমতিক্রমে বীনা ময়নাতদন্তে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনা সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
আরও খবর