নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসলামি সংস্কৃতির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন।

অপসংস্কৃতি যখন পৃথিবী তে ছেয়ে গেছে, এবং ধর্মপ্রান মুসলমানদের কে অপসংস্কৃতি ও অশ্লীলতার যুগে নিয়ে যাচ্ছে, তখনি প্রতিষ্ঠিত হয় আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠনের। যার মাধ্যমে ধর্মপ্রান মুসলমানদের মাঝে সুস্থ সংস্কৃতি এবং গঠন মূলক বিনোদন দেওয়া হয়ে থাকে। অত্র সংগঠনের মাধ্যমে বিভিন্ন ওয়াজ এবং ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামি সংগীত, হামদ্, নাত, গজল, পরিবেশন করেন। 


গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন এর প্রধান কার্যালয়।  অত্র প্রতিষ্ঠানের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট গীতিকার, এবং সুরকার, হযরত মাওলানা আবু সাঈদ আশরাফী দাঃ বাঃ।  এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র শিল্পী হযরত মাওলানা  হোসাইন আহমেদ।


অত্র সংগঠনের ২০ জন সদস্য রয়েছে, এর মধ্যে ১৫ জন সিনিয়র শিল্পী এবং ৫ জন শিশু শিল্পী। এবং বেশ কয়েকজন উপদেষ্টাও রয়েছে। আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা হাফেজ আশরাফ আলী রহঃ।স্থানীয় সূত্রে জানা যায় হাফেজ আশরাফ আলী রহঃ যখন দেখলেন অপসংস্কৃতিতে দুনিয়া ছেয়ে গেছে তখনি তিনি সুস্থ সংস্কৃতির এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা  করেন। 


বর্তমান সময়ে আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন এর সদস্যরা ইসলামিক সংগীত এর ভিডিও করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেন, এতে হাজার হাজার ভিউ হয় বলেও জানান।  অত্র সংগঠনের প্রধান পরিচালক মাওলানা আবু সাঈদ আশরাফী দৈনিক দেশচিত্র কে জানায়, আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন এর মাধ্যমে সামনে থেকে ইসলামি সংগীত এর পাশাপাশি মানবতার সেবায় কাজ করবেন। মাদক এবং ইভটিজিং অশ্লীল কাজ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন অতুলনীয় ভুমিকা পালন করবে।


আল আশরাফ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন এর সদস্যদের সাথে কথা বলে জানা যায় তারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন  অঞ্চলে গমন করেন এবং ইসলামি সংগীত পরিবেশন করেন। এতে তাদের অনেক সুনাম ও খ্যাতি অর্জন হয়েছে। ইনশাআল্লাহ ছুম্মা ইনশাআল্লাহ সামনে আরো হবে বলেও জানান।

আরও খবর