নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের,পরিবারের দাবি হত্যা!যাওয়া হলো না কানাডায়।


গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কার দুর্ঘটনায় মাহফুজ রানা ফরাজি (১৮) নামের এক ও লেভেল ছাত্রের মৃত্যু হয়েছে। তবে তার পরিবার দাবি করছে, এটি পরিকল্পিত হত্যা।


গতকাল সোমবার রাত সাড়ে দশটায় সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।


নিহত মাহফুজ ফরাজি উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি এলাকার ফজলুল হক ফরাজির ছেলে। স্থানীয় প্লেজ হার্বার ইন্টারন্যাশনাল স্কুলে “ও লেভেল” পর্যন্ত অধ্যয়নরত ছিল। বর্তমানে সে স্টুডেন্ট ভিসায় কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।


জানা গেছে, গতকাল সোমবার রাতে মাহফুজকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তৌফিক।পরে মাহফুজকে তার বাবা ফোন দিলে বলে সে চৌরাস্তায় আছে,কিছুক্ষন পর চলে আসবে।পরে বাবা কাজে উদ্দেশ্য বাসা থেকে বের হলে বাসা থেকে কেউ একজন জানান মাহফুজ রাজেন্দ্রপুর এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মাহফুজকে উদ্ধার করে পিক-আপে করে প্রথমে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে কোনো চিকিৎসা না পাওয়ায় পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার নিয়ে আসা হয় । সেখানে অবস্থার অবনতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ পাঠালো হলে পথিমধ্যে মাহফুজের মৃত্যু হয়।


নিহতের পিতা ফজলুল হক ফরাজি অভিযোগ করে বলেন, মাহফুজকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে অপপ্রচার করা হচ্ছে। গতকাল রাতে তৌফিক রাতে বাসা ডেকে নিয়ে কোনো প্রকার লোভ লালসা থেকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।পরে তারা বিভিন্ন ভাবে পিলারের সাথে ধাক্কা লাগিয়ে এক্সিডেন্ট রূপান্তর করতে চাচ্ছে।মূলত তারা আমার ছেলেকে হত্যা করেছে। 


তিনি আরও বলেন,গতকাল ছেলের স্টুডেন্ট ভিসায় কানাডা যাওয়া জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিয়ে আসলাম। একমাসের মধ্যে কানাডা চলে যাওয়ার কথা ছিল কিন্তু সব শেষ আর যাওয়া হলো না।


ঘটনার বিষয়ে তৌফিকের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। বাড়িতে তাকে না পেয়ে যোগাযোগ করা হয় তার বাবা মোফাজ্জল হোসেনের সাথে। তিনি জানান, এঘটনায় আমার ছেলেও আহত হয়েছে। তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে তার ছেলের সাথে কোন ধরনের কথা বলতে পারিনি। তবে তৌফিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা পুরোই মিথ্যা, সাজানো।


নিহতের বাবার জানিয়েছেন ঘটনার বিষয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও জমা নেয়নি পুলিশ। অভিযোগ জমা না নেয়ার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ভিকটিমের পরিবার থানায় পরামর্শের জন্য এসেছিলেন। এক বন্ধু তো আরেক বন্ধুকে ডেকে নিতেই পারে। যেহেতু একটি ঘটনা ঘটে গিয়েছে আমরা বলে দিয়েছি আপনারা গিয়ে ঘটনাস্থল নির্ধারণ করে পরে আসুন।ঘটনাস্থল নির্ধারণের পর আইনগত পদক্ষেপ নেয়া হবে।


এবিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, তুলে এনে হত্যা করা হয়েছে এমন ঘটনা জানিয়ে কেউ এখনো থানায় যোগাযোগ করেননি। আমরা দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এবিষয়ে কারও কোন অভিযোগ থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


আরও খবর