নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গাজীপুরের রানীগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে বিভিন্ন স্থানে ফুটপাত সড়ক,বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।


গতকাল (১৫ মে) সোমবার ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন এ অভিযান পরিচালনা করেন।


এ-সময় ১০টিঅবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এব্যাপারে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রানীগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন রাস্তা দখল করে একশ্রেণির লোকজন দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিলো।


রানীগঞ্জ ভূমি সহকারী কর্মকর্তা আঃ হাই ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ ওহাব খাঁন (খোকা) সড়কে যানযট নিরসনে ও সরকারি খাস জায়গা দখল অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বাজারে নির্দেশনা দিলেও ব্যবসায়ীরা তাদের নিজ ইচ্ছামতো ব্যবসা চালিয়ে যাওয়ায় ফলে ব্যস্ততম এই বাজারে সবসময় যানজট লেগেই থাকতো। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন।


উল্লেখ্য যে,উপজেলা প্রশাসন রানীগঞ্জ বাজারে দু'বার স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কোন এক অদৃশ্য কারণে পুনরায় দখল হয়ে যায়।


এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন বলেন,উপজেলা প্রশাসনের কাছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে (সোমবার ) দুপুরে রানীগঞ্জ বাজার এলাকায় আনুমানিক ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এই উচ্ছেদ অভিযানের পর যদি কেউ পূণরায় অবৈধ ভাবে দোকান বা স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


অভিযান চলাকালে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ ওহাব খাঁন খোকা, থানার উপ-পরিদর্শক নিউটন, গ্রাম পুলিশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর