নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

 

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে রিটার্নিং অফিসার কার্যালয় কর্তৃক আয়োজিত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।  সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোঃ ফরিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর, জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাজীপুর,  ৬৩ বিজিবি ব্যাটালিয়ন, গাজীপুর এর প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ।


রিটার্নিং অফিসার আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপস্থিত সকলের সহায়তা কামনা করেন। তিনি নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালনে বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।


জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সাফল্যমন্ডিত করতে গাজীপুর জেলা প্রশাসন তৎপর আছে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে যেকোন সহযোগিতা দেয়া হবে। 


পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এটি আমাদের সাংবিধানিক দায়িত্ব। তিনি এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উপস্থিত সকলকে কাজ করে যেতে আহবান জনান। নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় স্থানীয় নির্বাচন অফিসার অথবা ক্ষেত্র বিশেষে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন এবং  আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করার পরামর্শ দেন। ভোটদানের জন্য ভোটারগণ যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারেন সে উদ্দেশ্যে তিনি নিশ্চয়তামূলক পরিবেশ সৃষ্টির জন্য কঠোর অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে বলেন ।


সভায় নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ, পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর