নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৫ সাংবাদিকের বিরুদ্ধে পিআইও'র করা মানহানির দুই মামলার চার্জ শুনানি পিছিয়ে ১৬ জানুয়ারী ২০২৩ পর্যন্ত।

৫ সাংবাদিকের বিরুদ্ধে পিআইও'র করা মানহানির দুই মামলার চার্জ শুনানি পিছিয়ে ১৬ জানুয়ারী ২০২৩ পর্যন্ত। 


গাইবান্ধা (সুন্দরগঞ্জ) প্রতিনিধিঃ

যমুনা টেলিভিশনের করেসপনডেন্ট জিল্লুর রহমান পলাশ, কালের কন্ঠের শেখ-মামুনুর রশিদ সহ গাইবান্ধার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের মানহানির দুই মামলার অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানি আরেক দফা পিছিয়েছে। নতুন করে আগামী ১৬ জানুয়ারী অভিযোগ গঠনের তারিখ ধার্য করেছেন আদালত।


সাংবাদিকদের পক্ষের আইনজীবির সময় চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাজু আহম্মেদ এই দিন ধার্য করেন। গত ২ আগষ্ট মামলা দুটির চার্জ গঠন শুনানির জন্য ৩১ অক্টোবর (আজ) দিন ধার্য করেছিলেন একই আদালত। এরআগে, গত ২৪ ও ২৫ এপ্রিল মামলা দুটির চার্জ শুনানির দিন ছিলো।


বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের পক্ষের আইনজীবি মো. ফরহাদ হোসেন লিটু জানান, চার্জ শুনানির জন্য আদালতে মামলার বাদী নুরুন্নবী সরকার আইনজীবিসহ উপস্থিত ছিলেন। কিন্তু বিবাদী ৫ সাংবাদিক পেশাগত কারণে আদালতে হাজির হতে না পারায় সময় চেয়ে আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে শুনানি শেষে আগামী ১৬ জানুয়ারী পরবর্তী দিন ধার্য করেন। এরআগের ধার্য দিনে হয়রানির উদ্দেশ্যে করা এই মামলা থেকে অব্যহতি চেয়ে সাংবাদিকদের পক্ষে আদালতে আবেদনসহ নানা তথ্য-প্রমাণ দাখিল করা হয়েছে। 


তিনি আরও জানান, গত ২ আগষ্ট হাজিরা দিতে আসা পাঁচ সাংবাদিককে আদালতের বারান্দায় আঙুল উঁচিয়ে অকথ্য গালাগাল ও হুমকি দেয় মামলার বাদী পিআইও নুরুন্নবী সরকার। হুমকির ওই ভিডিও চিত্র প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ ঘটনায় নুরুন্নবী সরকারের বিরুদ্ধে রংপুর কোতয়ালী থানায় জিডি করেন সাংবাদিক জিল্লুর রহমান পলাশ। যার জিডি নং ৩৭৭। জিডিটি তদন্তের জন্য কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর বিজন সাহা অনুমতি চেয়ে আদালতে পাঠালে গত ১৮ আগষ্ট তা মঞ্জুর করেন বিচারক। ইতোমধ্যে বিবাদী নুরুন্নবী সরকারের নাম-ঠিকানা অনুসন্ধানে কুড়িগ্রাম থানায় পত্র পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত : ঘুষ ও দুর্নীতিতে আলোচিত নুরুন্নবী সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যম। তদন্তে আর্থিক দুর্নীতি ও অসদচারণসহ একাধিক অভিযোগের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় দুটি মামলাসহ লঘুদণ্ড দেয় অধিদফতর। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১৫ অক্টোবর ১২ সাংবাদিকের বিরুদ্ধে রংপুর আদালতে মানহানির নুরুন্নবী সরকার বাদী হয়ে দুটি মামলা করেন। আদালতের নির্দেশে তদন্ত শেষে ৭ জনকে অব্যাহতি দিয়ে সাংবাদিক পলাশসহ ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় পিবিআই।

আরও খবর