নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুন্দরগঞ্জে বিস্ফোরণ একই পরিবারের ০৪ জন গুরুতর আহত।


গাইবান্ধার সুন্দরগঞ্জে বোতল সাদৃশ্য বস্তু দা দিয়ে কাটতে গিয়ে সেটির বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ ননভেম্বর) বিকেল ৫টার দিকে বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, জিগাবাড়ি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম ভুট্টু (৩৯), তার স্ত্রী পারভীন বেগম (৩৩), বড় ছেলে মারুফ মিয়া (২০) ও ছোট ছেলে রিপন মিয়া (১৭)।

বিস্ফোরণের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। তিনি জানান বেশ কিছুদিন আগে সুন্দরগঞ্জের তিস্তা নদীতে ভেসে আসা একটি বোতল সাদৃশ্য বস্তু বাড়িতে নিয়ে আসেন আব্দুল হাকিম ভুট্টু। পরে সেটিকে গুপ্তধন ভেবে একাধিকবার খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। বিকেলে ওই বোতল সাদৃশ্য বস্তুতে দা দিয়ে আঘাত করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের চারজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহতদের প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটিকে বিস্ফোরক জাতীয় দ্রব্য বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ভারতের ভয়াবহ বন্যায় তিস্তা নদীতে এই বিস্ফোরক দ্রব্যটি ভেসে এসেছে।


Tag
আরও খবর