নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুন্দরগঞ্জে ক্লাস বন্ধ করে জাতীয় পার্টির সম্মেলনে স্কুল শিক্ষার্থী!

সুন্দরগঞ্জে ক্লাস বন্ধ করে জাতীয় পার্টির সম্মেলনে স্কুল শিক্ষার্থী!

গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলার থানা রোডে ছাত্র সমাজের নেতাকর্মীদের সাথে একটি র‍্যালিতে অংশ নেয় একঝাঁক স্কুল শিক্ষার্থী। 

জানা গেছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পোশাক পরিধেয় শিক্ষার্থীদের ক্লাস বাদ দিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করানো হয়। যা নিয়ে সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিভাবক, যদিও নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন তারা।

র‍্যালিতে অংশ নেয়া এক শিক্ষার্থী নাম পরিচয় গোপন রেখে প্রতিবেদককে জানান,আমরা বাধ্য হয়ে অংশগ্রহণ করেছি৷ দুপুরের খাবার আমাদের দেয়ার কথা ছিল কিন্তু তা দেয়া হয় নি। অন্যদিকে কেন বা কিসের জন্য তাদের সড়কে এনে শোডাউন দেওয়া হয়েছে তাও জানেন না আর এক শিক্ষার্থী।

এ নিয়ে কথা হয় এক অভিভাবকের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমরা বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই পড়ালেখার জন্য। তাদের দিয়ে দলীয় অনুষ্ঠানে র‍্যালি করানোটা অন্যায়। এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। তাছাড়া সেখানে যদি প্রতিপক্ষ কোনো অঘটন ঘটাতো, তাহলে আমাদের শিশুদের নিরাপত্তার দায়িত্ব কে নিতো। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তিনি। 

পুরো ঘটনাটি স্বীকার করে উপজেলা ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন বলেন, স্কুলের ওই মেয়েদেরকে নিয়ে আসা হয়েছিল অতিথিদের ফুল দেয়ার জন্য। এ সময় তারা র‍্যালিতে অংশ নেয়। এ কথা বলেই পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি। 

এ বিষয়ে জানতে আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দের মুঠোফোনে কল করা হলে তিনি জানান, সকল শিক্ষার্থীর মুখে মাস্ক পরা, তাই তাদের চিনতে পারছি না। যদি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল এ বিষয়ে বলেন,ক্লাস বাদ দিয়ে দলীয় অনুষ্ঠানে মাধ্যমিক পার্যায়ের শিক্ষার্থীর উপস্থিতি দুঃখজনক। এটি একটি নিন্দনীয় অপরাধ। পুরো ঘটনা তদন্ত করে দেখবেন বলে জানান তিনি। 

উল্লেখ্য যে,জাপার প্রেসিডিয়াম সদস্য (অতিরিক্ত মহাসচিব,রংপুর বিভাগ) উপজেলা আহ্বায়ক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

আরও খবর