নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুন্দরগঞ্জে দুই ভাতিজাকে এসিডে ঝলসে দিলেন চাচা।

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাতিজাকে এসিডে ঝলসে দিলেন চাচা। 

জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই সহোদরকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে চাচা সুমন মিয়ার বিরুদ্ধে।

সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সাহাবাজ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আসাদ মিয়া ও আশিকুর রহমান তনু।

আসাদ মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও আশিকুর রহমান তনু সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যায়নরত।

স্থানীয় ও দগ্ধদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে উত্তর সাহাবাজ গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে ফিরোজ মিয়ার সাথে তার আপন ভাই সুমন মিয়ার ১৫ শতাংশ পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে হঠাৎ সুমন বোতলে এসিড নিয়ে ফিরোজের বাড়িতে যান। এ সময় আসাদ ও আশিকুরকে সামনে পেয়ে বোতলের এসিড তাদের শরীরে ছিটিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পর আসাদ ও আশিকুরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন আসাদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এ নিয়ে ফিরোজ মিয়া অভিযোগ করে বলেন, 'সামান্য জমির জন্য আমার দুই ছেলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। আমি অপরাধীর শাস্তি চাই।'

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) আবাসিক মেডিকেল অফিসার আবুল হাসান বলেন, 'রোগীর অবস্থা গুরুত্বর। তার মুখমণ্ডলের পঞ্চাশ শতাংশ ঝলছে গেছে। বেশি গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

আরও খবর