নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুন্দরগঞ্জে আর কোন ২৮ শে ফেব্রুয়ারির মতো ঘটনা ঘটতে দেয়া হবে না : ডি,আই,জি- বাতেন

ছবিঃ পিন্টু কুমার সরকার


ধর্মের দোহাই দিয়ে কেউ যদি নাশকতা আর বিশৃঙ্খলা করতে চায় তাহলে পুলিশ কঠোরভাবে তা দমন করবে। দশ বছর আগের পুলিশের সক্ষমতা আর আজকের সক্ষমতা এক নয়। বর্তমানে অপরাধীদের দমনে পুলিশের সক্ষমতা অনেকগুন বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।


শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


অপরাধীদের ভয় না পেয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে ডিআইজি আব্দুল বাতেন বলেন, জনগণের সহযোগিতা ছাড়া সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সহজে নির্মূল করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে অবশ্যই পুলিশের পাশে আপনাদেরকে থাকতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে পারলেই সবধরনের অপরাধ কমে আসবে। অপরাধীদের তথ্য পুলিশকে দিলে পুলিশ অবশ্যই সমাজ থেকে সকল ধরনের অপরাধ নির্মূল করতে পারবে।


২০১৩ সালের চার পুলিশ সদস্যের হত্যাকারীদের বিচার না হওয়ার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দশ বছরেও আমার চার পুলিশ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার না হওয়া অত্যান্ত দুঃখজনক। আগামী ডিসেম্বরের মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচার কার্য সম্পন্ন করা হবে।


গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিআইজি আব্দুল বাতেন আরও বলেন, পুলিশের পায়ের জুতা থেকে মাথার টুপি, নামি-দামি গাড়ী সব জনগণের টাকায়। এটা পড়ে মাস্তানি বা বিলাসীতার জন্য নয়। জনগণকে সেবা দেওয়ার জন্যই আমরা অঙ্গীকারবদ্ধ। আসন্ন জাতীয় নির্বাচনে কেউ যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বাধা দেয় তাহলে তা কঠোর হস্তে পুলিশ দমন করবে। 


সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু। 


সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-নূর-এ আলম।


এর আগে জেলা পুলিশের একটি চৌকস দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। শেষে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত চার পুলিশ সদস্যের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরও খবর