নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আফরুজা বারীর মানবতায় মুগ্ধ ,সুন্দরগঞ্জে নৌকার প্রার্থীকেই এম.পি. হিসেবে দেখতে চায় সুন্দরগঞ্জবাসী।

ছবিঃ সাদিকুর রহমান সাদিক।


একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে যখন অন্যান্য দলের নেতা-কর্মীরা নাজেহাল, তখন একের পর এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী। 


সব সময় তার চিন্তা চেতনায় প্রাধান্য পাচ্ছে সুন্দরগঞ্জবাসীর উন্নয়ন। সৃষ্টি করতে চেষ্টা করেন কর্মসংস্থানের। 


যেকোনো দূর্যোগে আপদে-বিপদে সুন্দরগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জে অসহায় ও দুস্থ ছয় পরিবারের কর্মসংস্থানের জন্য ঘোড়া উপহার দিয়েছেন তিনি। তৈরি করে দেয়া হবে ঘোড়ার গাড়ি। এতে ছয়টি পরিবারের কর্মসংস্থান হবে। সুন্দরগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য ঘোড়ার গাড়ির প্রচলন অনেক প্রাচীন। 



শনিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের অসহায় ছয় ব্যক্তিকে ঘোড়া উপহার দেন তিনি।

কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরে ঘোড়া বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু মিয়া, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আল্পনা রানী গোস্বামী, যুব নেতা শহিদুল ইসলাম রানা প্রমূখ। এতে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ঘোড়া উপহার পাওয়া ব্যক্তিরা হলেন কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের লাল মিয়া, মোজা মিয়া, উজান বোড়াইল গ্রামের আব্দুর রাজ্জাক, ভাটি বোচাগাড়ি গ্রামের নুর আলম, হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ি গ্রামের ফারুক মিয়া ও আলম মিয়া।


কর্মসংস্থানের জন্য ঘোড়া উপহার পেয়ে কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের লাল মিয়া বলেন, জমাজমি কয়েকবার ভেঙে নদীতে গেছে। এখন মানুষের জমিতে কাজ করা ছাড়া পরিবার চালাইতে পারিনা। আজ আফরুজা বারী আপার দেওয়া ঘোড়া উপহার পেয়ে খুব খুশি। এই ঘোড়া দিয়ে গাড়ি তৈরি জীবিকা নির্বাহ করতে পারবো। এখন আর কাজ না পেয়ে অভুক্ত থাকতে হবেনা।


স্থানীয়রা জানান আগামী নির্বাচনে সুন্দরগঞ্জ আসনে নৌকার এম.পি. চান তারা। এতে করে বর্তমানে উন্নয়ন বঞ্চিত সুন্দরগঞ্জকে একটি মডেল উপজেলা করা সম্ভব হবে। 


মোঃ জহুরুল ইসলাম নামের এক ব্যক্তি জানান বর্তমানে নৌকার এম.পি. না থাকায় সুন্দরগঞ্জের উন্নয়ন থমকে আছে, সাংসদ এলাকার খবর খুব একটা রাখেন না। তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো কর্মসংস্থানের সেটির সুবিধা পেয়েছে জাতীয় পার্টির কতিপয় নেতা-কর্মীরা, সাধারণ মানুষ এই সুবিধা পায়নি। সংসদ সদস্য না হয়ে একক কোন ব্যক্তির পক্ষে ব্যক্তিগত ভাবে সমগ্র সুন্দরগঞ্জের উন্নয়ন কাজ করা শতভাগ সম্ভব নয়। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ-হাসিনার কাছে সুন্দরগঞ্জবাসীর একটাই দাবী আগামী নির্বাচনে ২৯-গাইবান্ধা,১-সুন্দরগঞ্জ আসনে নৌকার প্রার্থী দিতে হবে। 


এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিল্পপতি মিসেস আফরুজা বারী বলেন, আমি চাই আমার এলাকার মানুষ ভালো থাকুক। সবাই কর্ম করে পরিবার পরিজন নিয়ে সুখে থাকুক। এজন্যই অসহায় ও দুস্থ ৬ পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে ঘোড়া উপহার দিলাম। যাতে তারা নিজেরা কর্ম করে খেতে পারে। সবসময় আমার এধরণের কাজ অব্যাহত থাকবে।

আরও খবর