নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অপহরণের ১১ মাস পর তরুণী উদ্ধার, যুবক গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তরুণী (১৪) কে অপরহরণ করা হয়। এ ঘটনার ১১ মাস পর তাকে উদ্ধারসহ অপহরণকারী রবিউল ইসলাম (১৯) নামের যুবককে গ্রেফতারর করেছে পুলিশ।


 বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার।


গ্রেফতারকৃত রবিউল ইসলাম উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাগজানা গ্রামের রেজাউল ইসলামের ছেলে


পুলিশ জানায়, প্রেমের সূত্র ধরে ১১ মাস পূর্বে একই ইউনিয়নের মহিপুর গ্রামের জৈনিক ব্যক্তির ১৪ বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যায় রবিউল ইসলাম। এবিষয়ে মেয়েটির বাবা বাদী হয়ে গত বছরের ৩১ মে সাদুল্লাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সেই থেকে উভয়ে আত্নগোপনে ছিলেন।


এর একপর্যায়ে থানার উপপুলিশ পরিদর্মক ( এসআই) তরিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোঁসসহ চট্টগ্রামে অভিযান পরিচালনা করেন। স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে রোববার (৭ মে) ভোরবেলা মহানগরের পতেঙ্গা এলাকা থেকে দীর্ঘ ১১ মাস পর পলাতক অপহরণ মামলার আসামি অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।


ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পবিত্র কুমার বলেন, গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলামকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে ও উদ্ধারকৃত ভিকটিমকে তার বাবার জিম্মায় দেয়া হয়।

আরও খবর