নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি সুমন, সম্পাদক রনি


দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের দাগনভূঞা প্রতিনিধি মো: ইয়াছিন সুমন ও দৈনিক সমকালের দাগনভূঞা প্রতিনিধি ইমাম হাছান কচি প্রতিদ্বন্দিতা করেন। এবং সাধারণ সম্পাদক পদে দি নিউ নেশনের প্রতিবেদক ইয়াছিন রনি, সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি শহিদুল ইসলাম ও দৈনিক ফেনীর দাগনভূঞা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ২৫ জন সদস্য ভোটকধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে মো: ইয়াছিন সুমন ১৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে ইয়াছিন রনি ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন, ফেনী জজ কোর্টের আইনজীবী মিজানুর রহমান সেলিম ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ।



কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি এম এম রহমান সোহেল (দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক আমার ফেনী), নাসির উদ্দিন আজাদ (দৈনিক অজেয় বাংলা), সহ-সাধারণ সম্পাদক মো. ইউসুফ হারুনী  (দৈনিক বাংলাদেশ সময়), নাজমুল হক (সাপ্তাহিক ফেনীর শক্তি), কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন (সাপ্তাহিক ফেনীর ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক এটিএম আজহারুল হক (দৈনিক ফেনীর সময়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস (দৈনিক ঢাকা টাইমস্), আপ্যায়ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন (দৈনিক জাতীয় নিশান), প্রশিক্ষন বিষয়ক সম্পাদক  আতিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এম এ আরাফাত ভূঞা (দৈনিক ফেনী)।



কার্যনির্বাহী সদস্য হলেন- এম এ তাহের পন্ডিত (দৈনিক সংগ্রাম), নুরুল আলম খাঁন (মোহনা টিভি ও দৈনিক মানবজমিন), সিরাজ উদ্দিন দুলাল (দৈনিক ভোরের কাগজ), এমাম হোসেন এমাম (দৈনিক আজকের পত্রিকা), মিজানুর রহমান (দৈনিক খবরপত্র), আলমগীর ননী (নোয়াখালী মেইল), বজলুর রহিম ভূঞা সুমন (দৈনিক আলোকিত সময়), কাজী ইফতেখারুল আলম (দৈনিক আমাদের সময়)।

Tag
আরও খবর
দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

৮৮৬ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে






সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৯০১ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে