নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভাঙ্গায় পৃথক ঘটনায় একই দিনে ২ যুবকের আত্মহত্যা


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শনিবার (৩০ সেপ্টেম্বর)  দুপুরে পৃথক দুর্ঘটনায় ২ যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশ নিশ্চিত করেন।

নিহত একজন যুবক ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের শেখ আইয়ুব আলীর ছেলে সাইমুল শেখ(২২) ও আরেক যুবক আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের মকবুল বেপারীর ছেলে আলমগীর বেপারী(২৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সাইমুল একজন ভ্যানচালক, অভাবের সংসার কিস্তির টাকা  দ্বারে দ্বারে ঘুরেও জোগাড় করতে না পেরে মনের দুঃখে বেলা ১১ টার দিকে  সে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সাইমুলের ১৫ দিনের এক পুত্র সন্তান রয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় সাইমুলের লাশ দাফন করেছেন পরিবার।

 এদিকে নিহত আলমগীর বেপারী একজন রং মিস্ত্রি। সে দীর্ঘদিন ধরে তার সুমুন্দির স্ত্রী সাজেদার সঙ্গে পরকীয়া জড়িয়ে যায়। তার জেরে আত্মহত্যার পথ বেছে নিল যুবক। নিহত আলমগীর তার সুমন্দির স্ত্রীকে পেতে ১৫ দিন আগেও বিষ পান করেছিল। সেই যাত্রায় বেঁচে গেলেও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে বলে এলাকাবাসী জানান। এই যাত্রায় তিনি আর বাঁচতে পারল না। রংমিস্ত্রি আলমগীর ও তার সুমুন্দির স্ত্রী সাজেদা বেগম এরা মনসুরাবাদ সরকারি আশ্রয়ন প্রকল্পে পাশাপাশি ঘর পেয়েছেন সাজেদার স্বামী ওদুদ মাতূব্বর ঢাকায় ফেরি করেন । সেই সুযোগে এরা পরকীয়ায় জড়িয়ে পড়ে। 

আলমগীর সাজেদাকে না পেয়ে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে ।

 এ ঘটনায় আলমগীরের আত্মীয়-স্বজন সাজেদা বেগম(২৫)কে আলমগীরের গ্রামের বাড়িতে সোনাখোলায় নিয়ে  বেধেঁ রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সাজেদার বাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে।

এ ঘটনায় পুলিশের তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই)  মনিরুল জানান, পরকীয়ার জেরে আলমগীর আত্মহত্যা করেছে, এ বিষয়ে আমিও শুনেছি মহিলাটিকে আটক রেখেছে।  আমি ওই এলাকার চৌকিদারের মাধ্যমে খবর নিচ্ছি এবং আইনি ব্যবস্থা নিতে চেষ্টা করছি।


আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৮ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে