নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফরিদপুরের ভাংগায় অগ্নিকান্ডে ভস্মীভূত রান্না ঘর


ফরিদপুরের ভাঙ্গায় অগ্নিকাণ্ডে রান্নার ঘর ভস্মীভূত হবার খবর পাওয়া গেছে। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত।


সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা এলাকার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী বিমল চন্দ্র দাস। 


এসময় বিমল চন্দ্র দাস বলেন, গত শুক্রবার (১৫) জুলাই দিবাগত রাত আড়াই টার সময় আমার রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অথচ ঐ দিন রাতে আমরা  গোপালগঞ্জ  থেকে বাসায় ফিরে আসি। আমাকে ও তার পরিবারের সদস্যদের ঘুমন্ত অবস্থায় হত্যার উদ্দেশ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।


এসময় তিনি আরো  বলেন, আমার সঙ্গে আমার প্রতিবেশী রঞ্জিত চন্দ্র শীলের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এছাড়া আমার কোন শত্রু নেই। এর আগেও রঞ্জিত চন্দ্র শীলের পরিবারের সদস্যবৃন্দ আমাদের কে হুমকি ধামকি দিয়ে আসছে। 

এই ঘটনার পরের দিন আমি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।


আমি এখানে একা বসবাস করায় আমার উপর এসব নির্যাতন। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্ত চাই। 


এই বিষয়ে রঞ্জিত চন্দ্র শীল বলেন,  অগ্নিকাণ্ড কিভাবে ঘটল কিছুই জানি না। পরে চিৎকার চেঁচামেচি শুনে আমরা ঘুম থেকে উঠি। আগুনের কারনে আমার বাসার রুটি মেকার চায়ের কেটলি পুরে গেছে। তার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বসে সুরহা করে দিয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হচ্ছে তা মিথ্যাচার।


এই বিষয়ে ইউপি সদস্য মোঃশাহীন মাতুব্বর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  আমি রাতের বেলা খবর পেয়ে ছুটে যাই। আগুনের ঘটনায় একটি রান্না ঘর ভস্মীভূত হয়েছে। তবে ঠিক সময় টের না পেলে বড় ধরণের প্রাণ হানি ঘটতে পারত।  


এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমি ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর