নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফরিদপুরের ভাংগায় এক গৃহবধূর লাশ উদ্ধার


ফরিদপুরের ভাঙ্গা কোটপাড় এলাকা থেকে রোজিনা আক্তার(৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভাঙ্গা থানায় নিয়ে আসে। গৃহবধূর বাড়ি ও স্বামী হাফিজুর রহমানের  বাড়ি তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি একই গ্রামের।গৃহবধূ রোজিনা  গিয়াসউদ্দিন ফকিরের মেয়ে।রোজিনার মা কহিনুর বেগম বলেন,আমার মেয়েকে হাফিজ প্রায়ই অমানবিক ভাবে  নির্যাতন করতো,মারপিট করতো।এবিষয় নিয়ে অনেক বার পারিবারিক ভাবে সুনা মেলা হলেও হাফিজ পরিবর্তন হয়নি।আমার মেয়ে কে হত্যা করে জানালার সাথে ঝুলিয়ে রেখেছে। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। কান্না জড়িত কন্ঠে বলেন আমি আমার মেয়ের খুনির শাস্তি দাবি করছি।


পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, গৃহবধু রোজিনা দীর্ঘ দিন ধরে ভাঙ্গা টাউন খন্দকার টাওয়ারের ৪র্থ তলায় স্বামীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাতে টিভি দেখা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রুমের জানালা গলায় ফাঁস অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর ঘটনা রহস্য জনক মনে হচ্ছে। 


৪র্থ তলার জনৈক মহিলা ভাড়াটিয়া জানায়, সকালে শুনতে পারি অসুস্থ হয়ে রোজিনা মারা গেছে। তার এক ছেলে ১০ম ও এক মেয়ে ৪র্থ শ্রেণিতে পড়ে।


এলাকাবাসী জানায়, কাউকে না জানিয়ে লাশ গ্রামের বাড়ি নিয়ে আসে। তবে জানালার উচ্চতা ৭ফুট কিভাবে সে গলায় ফাঁস দিল। হাফিজুর নিজেকে বাচাঁতে আত্মহত্যার নাটক সাজিয়েছে। 


ভাঙ্গা থানার এস,আই আলমগীর জানান, গৃহবধূ মারা যাওয়ার পর তার লাশ তড়িঘড়ি করে গ্রামের বাড়ি নিয়ে আসে। আমরা সেখান থেকে তার লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মৃত্যু ঘটনা রহস্য জনক।

আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৯ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে