নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে আগুনে পুড়ে ছাই এক বৃদ্ধা।

 দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের কুতুর বাজার নামক স্থানের এক বসতবাড়ীতে আগুন লেগে জাহানারা বেগম( ৮৫) নামে এক বৃদ্ধার মৃত‍্যু হয়েছে।আগুনে বৃদ্ধার শরীরের অস্থিচূর্ন পুড়ে ছাই হয়ে গিয়েছে।
১৭মার্চ রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।তবে দিনাজপুর কোতয়ালি থানা ও দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কেউ অবগত না করায় আগুন লাগার ঘটনাটি তারা জানতো না বলে প্রতিনিধিকে অবহিত করেন।
মৃত জাহানারা বেগম,মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।মৃত বৃদ্ধার সন্তান জাহাঙ্গীর আলম জানান আমার মা ঘড়ে একাই থাকতো।পাশে অন‍্য ঘড়ে আমরা থাকতাম।ঘুমের ঘোড়ে মার ঘড়ে কিভাবে কথন আগুন লেগেছে তা কিছুই বলতে পারিনি।যখন আগুন সারিদিকে ছড়িয়ে পরে তখন আর কাউকে খবর দেবার পরিস্থিতি ছিলনা।রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে নিভাতে আমার আম্মা ততক্ষনে পুড়ে ছাই হয়ে গেছে।বর্তমানে আমাদের যেটুকু সহায় সম্বল ছিল সবই পুড়ে শেষ হয়ে গেছে।এঘটনায় ৯নং আশ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান আবু বক্কর সিদ্দিকের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি ঘটনার সত‍্যতা স্বীকার করে জানান তিনি সকালে জানতে পেরেছে তবে কিভাবে আগুনের সুত্রপাত তা জানতে পারেনি।দিনাজপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের পরিচালক মোঃ মনজিল হকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান ফায়ার সার্ভিসে কেউ জানায়নি।অবগত করলে বা নিজেরা জানতে পারলেও তৎক্ষনাৎ ব‍্যবস্থা নিতাম।কোতয়ালি থানা সুত্রেও একই কারন অবগত না করায় জানতে পারেনি।সকালে অবগত করার পর সাথেসাথে কোতয়ালি থানা থেকে অফিসার সেখানে পাঠানো হয়েছে।তবে স্থানীয় উদ্ধার কাজে এগিয়ে আসা সামাদসহ একাধিক ব‍্যক্তি জানান হয়তো কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে তবে দেরিতে জানতে পারায়  পানি নিয়ে এসে আগুন নেভাতে নেভাতে বৃদ্ধা ততক্ষনে পুরে ছাই হয়ে গিয়েছে এছাড়াও মৃত বৃদ্ধা জাহানারা বেগম একটি ফাকা জায়গায় বসবাস করায় স্থানীয়রা দেরিতে জানতে পারায় এসে আগুন নিভানোর আগেই সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।এবং ফায়ার সার্ভিসকে জানানোরও সময় ছিল না।



Tag
আরও খবর