নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ছিনতাই করা টাকাসহ ৮ছিনতাইকারী গ্রেফতার



দিনাজপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংক, বিরল শাখার ৯ লক্ষ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে সাত লক্ষ দুই হাজার টাকাসহ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২৭ নভেম্বর-২০২২) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সেবা।

গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেফতারকৃত ছিনতাইকারীদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। 

গ্রেফতারকৃতদের মধ‍্যে দাবাতুল ইসলাম উজ্জ্বল (৩৭) ও মাইদুল ইসলাম মিঠুন (৩০) নেতৃত্বে ইসলামী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরা ১০ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। গ্রেফতার হওয়া ছিনতাইকারী দলের অন্য সদস্যরা হলেন-সজীব আলী বাবু (২৭), সাখাওয়াত সরকার অণর্ব (৩০), নাদিম মাহমুদ রাজ (২৪), ফজলে রাব্বি (২৫),  রবিউল ইসলাম সুমন (৩২) ও তরিকুল ইসলাম কনক (৩০)। অন্য দুইজন পলাতক  রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 

ছিনতাইকারী দলের নেতা মাইদুল ইসলাম (মিঠুন) এর বিরুদ্ধে ছিনতাই, মাদক, মারামরিসহ ১১টি মামলা রয়েছে। দাবাতুল ইমলাম উজ্জ্বল’র বিরুদ্ধে মাদক, ছিনতাই মারামারিসহ ৫টি মামলা রয়েছে।   

উল্লেখ্য,  দিনাজপুর জেলার বিরল ইসলামী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকের মোঃ সাইদুর রহমান দিনাজপুর ইসলামী ব্যাংকে  ৯ লক্ষ ৯০ হাজার টাকা জমা দেওয়ার জন্য  গত ২৪ নভেম্বর দিনাজপুর পৌর এলাকার ১০নং ওয়াার্ডের বালুয়াডাঙ্গা এলাকার অন্ধ হাফেজ মোড়ে পৌছলে ছিনতাই করে এই ছিনতাইকারী দলটি। পরবর্তীতে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে অভিযান চালিয়ে তিন দিনের মধ্যেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত চাপাতি, স্কুল ব্যাগ, ছিনতাইকৃত ৭ লক্ষ দুই হাজার টাকা, ছিনতাইকৃত টাকায় ক্রয়কৃত মোবাইল, জুতা ও জামা কাপড় জব্দ করা হয়।

Tag
আরও খবর