নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে মুক্তিযোদ্ধাকে ফাঁসিয়ে অর্থ ও ডলার হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৬সদস‍্য গ্রেফতার

দিনাজপুরে মুক্তিযোদ্ধা
দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় এক মুক্তিযোদ্ধাকে শ্লীলতাহানির অভিযোগ দিয়ে অভিনব কায়দায় নগদ অর্থ ও ইউএস ডলার হাতিয়ে নেয়া প্রতারক চক্রের এক নারীসহ ৬সদস‍্যকে গ্রেফতার করেছে পুলিশ।সেই সাথে উদ্ধার করা হয়েছে হাতিয়ে নেয়া বাংলাদেশী টাকায় ৪২লক্ষ ৭হাজার ১শ টাকা মুল‍্যের ইউএস ডলার।বুধবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ‍্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
২৬এপ্রিল দুপুরে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইন চার্য পুলিশ পরিদর্শক( নিঃ)মোঃ আশ্রাফুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ‍্য নিশ্চিত করেন তিনি, সাংবাদিকদের জানান, গত ২৫/০৪/২০২৩ইং অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জহির উদ্দিন (৭৯) এর ফুলবাড়ী থানাধীন দক্ষিন বাসুদেবপুর গ্রামের হাজিরমোড় এলাকার বাসা হতে একজন প্রতারক মহিলা ফেতরার টাকা গ্রহন করে বাসা হতে বের হয়ে যায়। কিছুক্ষন পরে স্থানীয় কয়েকজন বখাটে ছেলেদের নিয়ে পুনরায় ওই বাসায় গিয়ে অসুস্থ বৃদ্ধ মুক্তিযোদ্ধা জহির উদ্দীনের বিরুদ্ধে সেই প্রতারক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অপবাদ দিয়ে সমঝতা করার জন্য টাকা দাবি করে। এক পর্যায়ে বৃদ্ধ জহিরের কক্ষের বেড সাইড ড্রয়ার হতে নগদ টাকা ও বৃদ্ধের অপর ছেলের কক্ষ হতে নগদ বাংলাদেশী ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ও ইউএস ডলার ৩৮,৬০০(বাংলাদেশী মুল্যমানের অনুমান ৪০,৯১,৬০০/-) চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন ফুলবাড়ী থানায় অভিযোগ করে। অভিযোগ প্রাপ্তেরচপর ফুলবাড়ী থানা পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযানে নামে। এ সংক্রান্তে ফুলবাড়ী থানার একটি মামলা দায়ের হয়। মামলা নং- ০৮, তারিখঃ ২৬/০৪/২০২৩ খ্রিঃ ধারা-৪০৬,৪২০,৩৮০ পেনাল কোড রুজু হয়। আসামীদের ধরতে ফুলবাড়ী থানা পুলিশের ঝটিকা অভিযান শুরু করে। পুলিশ সুপার জনাব মোঃ শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম এর নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ মাসুম বিল্লাহ এর সমন্বিত পরিকল্পনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব ফুলবাড়ী সার্কেল মোঃ জিন্নাহ আল মামুন এর প্রত্যক্ষ্য নেতৃত্বে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আশ্রাফুল ইসলাম এবং তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান শুরু হয়। সারারাত অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা থাকা এজাহার নামীয় আসামী প্রতারক মোছা. রেনু বেগম(৪৯), নাহিদ হাসান শুভ (২৭), মোঃ আব্দুল জলিল(৩৭), মোঃ আনোয়ারুল মন্ডল (৪০), মোঃ কামরুজ্জামান (৩৫) ও মোঃ নবিউল ইসলাম(৪২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত থাকা ইউএস ডলার ৩৮৬০০(বাংলাদেশী মূল্যমান প্রায় ৪০,৯১,৬০০- চল্লিশ লক্ষ একানব্বই হাজার ছয়শত টাকা),বাংলাদেশী নগদ টাকা ১,১৫,৫০০/-(এক লক্ষ পনের হাজার পাঁচশত টাকা)সর্বমোট উদ্ধার ৪২,০৭,১০০/- (বেয়াল্লিশ লক্ষ সাত হাজার একশত) টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিনব এই প্রতারণার কথা স্বীকার করেছেন বলেও জানা যায়।

Tag
আরও খবর