নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কাব্য কথন | সেগুফতা আনসারী

আমার কাব্য কথনের শব্দরা 

আজ বড্ড এলোমেলো, 

নিঝুম রাতের জোনাক পোকা 

ইশারায় কি যেন বলে গেল! 


নিভু নিভু আলোর স্নিগ্ধতাকে 

লেখা হলো না শব্দ জটে, 

আঁকা হলো না কল্পলোকের ছবি 

এই নির্বাক হৃদয় তটে। 


আলোর বানে জোৎস্না অবগাহনে 

শব্দ কাননে হলো না যাওয়া, 

হৃদয় প্রকম্পিত শব্দ মঞ্জুরী গুলোকে 

হলো না খুঁজে পাওয়া। 


ছন্দের টানে মমতার ধ্যানে 

ফুটানো হলো না শব্দ ফুল, 

উদাসী নয়নে চাঁদের আলোয় 

দেখা হলো না ভরা নদী কূল। 


মনের মাধুরী মিশিয়ে আজ 

গাঁথা হলো না কথারমালা, 

শব্দ ফুলের পাপড়ি বিছিয়ে 

সাজানো হলো না কাব্য ডালা। 


ছন্দ সুতায় শব্দ সাজাবে বলে 

লেখনী নির্বাক চেয়ে আছে, 

ছুটে চলছে দিগ্বিদিক 

পাখির কাছে ফুলের কাছে। 


সারাদিনের ক্লান্তির অবসাদে 

চারিদিক খুবই নিরানন্দ, 

তাদের বিষন্নতার কাছে 

হার মানছে কবিতা ছন্দ। 


নিঝুম রাতের আলো আঁধারি 

বুনছে একাকিত্ব মায়াজাল, 

বিনিদ্র রজনীর কাছে যেন 

থমকে আছে মহাকাল। 




কবি সেগুফতা আনসারী 

সিলেট সদর, সিলেট। 

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে