জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ধামরাইয়ে ছাত্র হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। গতকাল (১ মে) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। 

শুক্রবার(২ মে) দুপুরের দিকে আসামীদেরকে  আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি  আসাদুজ্জামান মানিক, রোয়াইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি সোহেল রানা, ধামরাই উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আহাত মিয়া, কুল্লা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান। 

ইজহার সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা ৪ ও ৫ আগষ্ট রাস্তায় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র সস্ত্রে ছাত্র জনতার আন্দোলনকে ব্যাহত করতে রাস্তায় ছাত্রদের প্রতিহত করতে চেয়েছিল। সে সময় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ ধামরাই হার্ডিজ্ঞ স্কুল এন্ড কলেজের সামনে গুলিতে নিহত হয় এবং আরো অনেক ছাত্র আহত হয়। সে সময় মানিক পৌরসভার ৫ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি হওয়ার পর বেপরোয়া হয়ে পরে। ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসাদুজ্জামান মানিকসহ বাকি আসামীরা আত্মগোপনে চলে যায়। গতকাল (১ মে) রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।


এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫ ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে  হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।  ৫ দিনের রিমান্ড চেয়ে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে








ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

১১৯ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে