নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে "ফিরে আসা পরম সুন্দর"

অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ উপলক্ষে কাব্যকথা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে কবি রোকসানা মহুয়া'র একক কাব্যগ্রন্থ "ফিরে আসা পরম সুন্দর"। বইমেলার ৭৩৫ নাম্বার স্টলে (সোহরাওয়ার্দী উদ্যানের) পাওয়া যাচ্ছে বইটি। বইটির প্রচ্ছদ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। প্রচ্ছদ একেঁছেন রাফসান কান্তসুগী। 


বইটি সম্পর্কে জানতে চাইলে কবি রোকসানা মহুয়া বলেন, বিরহ, প্রেম, দ্রোহ, অপেক্ষা নিয়ে লেখা হয়েছে বইটির কবিতাগুলো। আমার বইটি সকল ধরনের পাঠকের পাঠযোগ্য হবে এবং বইটি নিয়ে আমি খুব বেশি উচ্ছ্বসিত ও আনন্দিত। বইটি পাঠক মহলে বেশ সারা ফেলবে বলেও তিনি আশাবাদী। 


রোকসানা মহুয়া বর্তমান সময়ের একজন জনপ্রিয় লেখিকা। তার পিতা, বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান ও মাতা, সাজেদা বেগম। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি হয়েছে তার। সাহিত্যের প্রতি রয়েছে গভীর আকর্ষন। 


১৭ই মার্চ মুন্সিগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দি গ্রামে জন্ম গ্রহন করেন। কিন্তু তার বেড়ে ওঠা ঢাকার প্রানকেন্দ্র মিরপুরে। তিনি গ্রাজুয়েশন শেষ করে ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ থেকে আইন বিষয়ে দ্বিতীয় বিভাগ এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড -এ প্রথম বিভাগ অর্জন করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় কর্মরত। পাশাপাশি লেখালেখি করেন। তিনি একজন কথা সাহিত্যিক এবং সংগঠক। বিভিন্ন পত্রিকায় তার লিখা প্রকাশিত হয়। তার দুটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। "ফিরে আসা পরম সুন্দর” তার প্রথম একক কাব্যগ্রন্থ।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে