নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সরকারি চাকরির আবেদন ফি কমানো হোক

আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে ভাল গ্রেডের একটা সরকারি চাকরি করা৷ যদিও এটা সোনার হরিণ, তবুও সরকারি চাকরিতেই শিক্ষার্থীদের আকর্ষণ বেশি থাকে। তবে সমস্যার সম্মুখীন হয় তখনই, যখন তারা সরকারি চাকরিতে আবেদন করে৷ প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির আবেদনে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আবেদন ফি হয়ে থাকে। যা কিছু ক্ষেত্রে এক হাজার টাকাও হয়। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির আবেদন ফি হয়ে থাকে ১১২ টাকা থেকে ২২৩ টাকা পর্যন্ত। ছাত্র থাকাকালীন বেশিরভাগ শিক্ষার্থীরাই বেকার হয়ে থাকে। তাদের পক্ষে আবেদন ফি এত-টাকা দেওয়াটা যেনো পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসে বিভিন্ন চাকরির আবেদনে অনেক টাকা খরচ হয়ে যায় চাকরি প্রত্যাশীদের। কিছু ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানেও আবেদনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি দিতে হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন 'ফি' কমাতে কিংবা পুরোপুরি বাদ দিতে অনেক সময় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন করতে দেখা যায়। কিন্তু সরকারিভাবে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণের অভাবে এসব আন্দোলন কোন কাজে আসে না। সর্বোপরি সকল চাকরির আবেদন ফি বর্তমানের চেয়ে কমানোর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 




নামঃ ইমরান খান রাজ 

প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার - ঢাকা।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে