নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাদারীপুরে র‍্যাবের হাতে ৯ বছর যাবৎ পলাতক ফাসির আদেশ প্রাপ্ত আসামি গ্রেফতার

মাদারীপুরের শিবচর উপজলার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সোহেল মল্লিক হত্যা মামলার ফাসির আদেশ প্রাপ্ত ৯ বছর যাবৎ পলাতক আগামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প।


গতকাল ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলো-মোঃ আল আমিন ওরফে তুফান শেখ ওরফে রাসেল।সে মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচর গ্রামের বেলায়েত খানের ছেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সোহেল হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধান আসামি।


আজ ১৫ মে-২০২৩ খ্রিঃ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল জানান, "র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল র‍্যাব গোয়েন্দা শাখার সহায়তায় ১৪ মে সকালে ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মাদারীপুর জেলার শিবচর থানা এলাকার সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মোঃ আল আমিন ওরফে তুফান শেখ ওরফে রাসেল(২৭)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


হত্যা মামলার ঘটনার বিবরণে জানা যায়, আসামি মোঃ আল আমিনের সাথে তার সৎ ভাই নিহত সোহেল মল্লিকের ব্যবসা বানিজ্য নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলমান ছিল। এরই ধারাবাহিকতায় রাগের বশবর্তী হয়ে আসামি আল আমিন পরিকল্পিত ভাবে সোহেল কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গত ২০১৩ সালের ০৮ আগস্ট রাত অনুমান ১ টার সময় তার নিজ বসত বাড়ীতে বসে হত্যা করে ঘরের ভিতর খাটের নিচে লেপ ও বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রেখে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহত সোহেলের পিতা ছিদ্দিক মল্লিক (৬৫)একটি হত্যা মামলা দায়ের করেন।সে মামলায় হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামী মোঃ আল আমিন ওরফে তুফান শেখ ওরফে রাসেল কে মৃত্যুদন্ড দেয় আদালত।


দীর্ঘ ৯ বছর উক্ত হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি পলাতক থাকার বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে উক্ত ঘটনার প্রধান আসামীকে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।"


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের বিশেষ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল। গ্রেপ্তাররকৃত আসামীকে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে