নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নবাবগঞ্জ বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার ৪


ঢাকা জেলার  নবাবগঞ্জে গত রোববার(৩০) এপ্রিল সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে, উপজেলার বান্দুরা ইউনিয়নের পূর্ব নুরনগর ব্রিজের উপর দাঁড়ানো অবস্থায়  মো. লিমন (২২) নামে এক যুবককে গুলিবিদ্ধ করার  ঘটনায় পুলিশ অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে। আহত লিমনকে লক্ষ্য করে ওই দিন দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি বর্ষন করে বলে পুলিশ জানায় ।আহত লিমন উপজেলার নতুন  বান্দুরা এলাকার মো. ফারুক হোসেনের ছেলে।  এ বিষয়ে  ২ মে নবাবগঞ্জ থানায় মামলা হয়।

এঘটনায় আজ রোববার দুপুরে, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং  অনুষ্ঠানে, সংবাদ কর্মী কাছে দেওয়া প্রেস রিলিজে পুলিশ কর্মকর্তাগণ জানায়, এঘটনায় গ্রেফতারকৃত মূল আসামী  উপজেলার নতুন বান্দুরা এলাকার তালেব আলীর ছেলে মো. শরীফ। এছাড়া পুলিশের তদন্তে  ঘটনায় জড়িত গ্রেফতারকৃত আসামীরা হলেন, দোহার উপজেলার বানাঘাটা এলাকার  মৃত ফোরহাদ এর ছেলে অরাফাত ইসলাম রাকিব, কাচারিঘাট এলাকার হান্নানের ছেলে আল আমিন(২০) ও নবাবগঞ্জ উপজেলার  নতুন বান্দুরা  এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল আওয়াল(৩৮)।

এছাড়া নবাবগঞ্জ  থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, এঘটনায় গ্রেফতারকৃত ৪ আসামীদের জিঙ্গাসাবাদ করা হয়। তারা ঘটনার বিষয়টি স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুসারে আসামীদের হেফাজতে থাকা আমেরিকার তৈরী একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ধারালো চাপাতি ও একটি অটোগিয়ার চাকু উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ লিমন বর্তমানে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থান আছেন বলেও তিনি জানান।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৮ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে