নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফেসবুকে হা হা রিয়াক্ট দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ


ফেসবুকে হা হা রিয়াক্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক উপাদানাবলী ধারা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৬ মার্চ রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলায় ঘটনা টি ঘটে।


পরে ২৭ মার্চ রাতে মামলার ১ নং আসামি চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মো.মুন্নার ছেলে জিহাদ (১৮) ওরফে মুন্সি ওরফে সজিবকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল। বাকী পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন, গোয়েন্দা শাখার এসআই আসগর আলী। 


জানাগেছে, গত রোববার রাত ১০ টার দিকে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনার সময় পুলিশ আসলে ২০-২৫ জনের একটি দুষ্কৃতকারী দল দিক্বিদিক দৌঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। মোট ৮ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অন্য ৫ টি অবিস্ফোরিত ককটেল হাসপাতালের সামনে মহানন্দা নদীর পাড়ে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়। 


পরবর্তীতে ডিবি পুলিশ অনুসন্ধানে নেমে মসজিদ পাড়া বড় মসজিদের সামনে থেকে গ্রেপ্তারকৃত আসামি জিহাদ কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জিহাদ এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ছাড়াও ককটেল মজুদ থেকে শুরু করে কেকে এর সাথে জড়িত ছিলো সকলের নাম জানায়।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্রিয় রয়েছে। কিশোর অপরাধীদের ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে। প্রয়োজনে তাদের নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত তৎপরতা চালাতে হবে।

আরও খবর