নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোমস্তাপুরে ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

 


চাঁপানবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল হত্যার ঘটনায় দুই জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জের পলাশবাড়ি এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে লালচাঁন (৩০) ও চাকলা ডুবলিপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে রুবেল (২৬)।

সোমবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে ডাকাতির সাথে জড়িত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বাবুল উদ্দিন সরদার জানান, ‘গোমস্তাপুরে ছুরিকাঘাতে একজনের মৃত্যুর ঘটনায় দুই জনকে ঢাকার আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এই দুজন আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করে নিয়ে যাওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলখানা প্রেরণ করা হয়েছে’ । এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে গোস্তামপুর থানায় মামলা করেন।

প্রসঙ্গত: ৫ অক্টোবর (বুধবার) ভোরে জেলার গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারের কৈচ্চাগাড়ি এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত জুয়েল শিবগঞ্জ উপজেলার ধুবানিনগর এলাকার বাসিন্দা।

Tag
আরও খবর