নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোমস্তাপুরে কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে ২০২২-২০২৩ অর্থ বছরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের (১ম সংশোধিত) এর আওতায় বোয়ালিয়া  আইপিএম মডেল ইউনিয়নে কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 



শনিবার (১৩ মে ) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে, বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর বাজারে 

কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

আসমা খাতুনের সভাপতিত্বে এতে

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য  মুঃ জিয়াউর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, বোয়ালিয়া ইউনিয়ান চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফিরোজ আলী, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সেরাজুল ইসলাম, কৃষক আঃ আওয়াল ও কৃষাণী মর্জিনা খাতুন প্রমূখ।

কৃষক সমাবেশে  পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে কৃষক কৃষাণীদের নানাবিধ দিকনির্দেশনা দেওয়া হয়। ও অতিরিক্ত বালাইনাশক না দিয়ে কিভাবে নিরাপদ উপায়ে জৈব সারের মাধ্যমে নিরাপদ ও বিষমুক্ত শাকসবজি উৎপাদন করা যায় সেই বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীকে প্রশিক্ষনের মাধ্যমে বিষ মুক্ত নিরাপদ ফসল উৎপাদন করতে উদ্ধৃত করা হয়। 

সমাবেশ শেষে ২০টি গ্রুপের মাঝে কৃষি উপকরণ হিসাবে ২০ টি ভ্যান গাড়ি  বিতরণ করা হয়েছে।

আরও খবর