নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়ায় বিতারা গ্রামে আমেনা নামের এক নারীর এনজিও’র ঋণের টাকা উত্তোলনে জামিনদ্বার হওয়ায় এনজিও কর্মকর্তাদের তোপের মুখে নীরিহ দম্পত্তি

সরল বিশ্বাসে সহযোগিতার মনোভাব নিয়ে আমেনা বেগম নামের এক চতুর নারীকে মিয়াজী ডেভেলোপমেন্ট, কেআইডিবি’র ২ লক্ষ টাকার জামিনদ্বার হওয়ায় এবং আশা ও সিসিডি থেকে ৮০ হাজার টাকা ঋণ উত্তোলন করে দিয়ে বিপাকে পড়েছে এক অসহায় দম্পত্তি। ঋণ উত্তোলনকারী কচুয়ার বিতারা গ্রামের প্রবাসী মনির হোসেনের স্ত্রী আমেনা বেগম বর্তমানে ঋণের টাকা উত্তোলন করে লাপাত্তা থাকায় জামিনদ্বার একই গ্রামের নীরিহ দেলোয়ার হোসেন ও ঋণ উত্তোলনে সহায়তাকারী তার স্ত্রী হাসনেআরা বেগম বর্তমানে এনজিও কর্মকর্তাদের তোপের মুখে পড়ে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি সু চতুর আমেনা আক্তারের সন্ধানে বিভিন্ন এলাকায় ঘুড়ছেন। 

নীরিহ দেলোয়ার হোসেন ও তার স্ত্রী হাসনেআরা বেগম জানান, বিভিন্ন সমস্যায় পড়ে একই বাড়ির মনির হোসেনের স্ত্রী আমেনা বেগম প্রায় ৬ মাস আগে আমাদের কাছে এসে অনেক অনুনয়-বিনয় করে জামিনদ্বার করে মিয়াজী ডেভেলোপমেন্ট ও কেআইডিবি থেকে পৃথকভাবে ২ লক্ষ টাকা উত্তোলন করে। এছাড়া আমেনা বেগম আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা হাওলাত নিয়ে দেই-দিচ্ছি বলে তাল বাহনা করে এবং সিসিডি ও আশা ব্যাংক থেকে পৃথকভাবে ৮০ হাজার টাকা উত্তোলন করে দেই। বর্তমানে ঋণ উত্তোলনে সহায়তা ও ঋণ প্রদান করে আমরা চরম বিপাকে রয়েছি। প্রতিদিন এনজিও সংস্থার লোকজন আমার বাড়িতে এসে চাপ সৃষ্টি করছেন। আমেনা বেগম পলাতক থাকায় ঋণের বোঝা মাথায় নিয়ে আমরা তার খোঁজে পালিয়ে বেড়াচ্ছি। 

আমেনার সন্ধান দিতে পারলে সন্ধান দাতাকে উপযুক্ত  সম্মানী দেয়া হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত  পরিবার।

Tag
আরও খবর