নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় এ কলেজকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়। তাছাড়া কলেজের শিক্ষকদের আইসিটি তথা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষকদের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করে যাচ্ছেন এ প্রতিষ্ঠানটি।

জানা যায়, ১৯৯৫ সালে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল করে আসছে। শিক্ষকদের শ্রেনি কক্ষে সঠিক পাঠদান ও জ্ঞান ধারনার কারনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার সাংসদ ড. সেলিম মাহমুদ এ কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজ প্রতিষ্ঠার পর থেকে ড. সেলিম মাহমুদের বিচক্ষনতা ও সঠিক পরামর্শদানে ভালো ফলাফল করে আসছে।

পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জানান, প্রতিবছর এইচএসসি ও ডিগ্রি পাস কোর্স পরীক্ষায় ভালো ফলাফল অর্জন  করে আসছে। প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদ এমপি মহোদয়ের সঠিক পরামর্শ এর কারনে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ইভেন্টে এ কলেজটি উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ভবিষ্যতেও জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে আশাকরি।

Tag
আরও খবর