নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়া থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

 কচুয়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। গত সোমবার (২৫ মার্চ) চাঁদপুর জেলার কচুয়া থানা বার্ষিক পরিদর্শন কালে কচুয়া থানায় আগমন করলে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশ সুপার কচুয়া থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।  পরিদর্শন কালে কচুয়া থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার। এসময় কচুয়া থানায় আলামত সংরক্ষণাগার এর শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ সহ কচুয়া থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর