নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আদালতের আদেশ অমান্য করে কচুয়ায় জোড়পূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ


কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ নোয়াগাঁও গ্রামের বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে বাড়ির জায়গা দখল করে জোড়পূর্বক পাকা বিল্ডিং নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। নোয়াগাঁও গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র শহীদ উল্যাহ গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জমির মালিক মো. নজরুল ইসলাম বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে ১৪৫ ধারার বিধান মতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত কচুয়া থানার ওসি’কে কে উল্লেখিত স্থানে অস্থায়ী স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। যার মামলা নং-২৯৮/২৪, স্মারক নং-৩৬১। ওই আদেশের প্রেক্ষিতে কচুয়া থানার এএসআই মো. জয়নাল আবেদীন বিবাদীকে শান্তি-শৃঙ্খলার সাথে স্থিতি অবস্থা বজায় রাখতে নোটিশ প্রদান করেন।

বাদী পক্ষের অভিযোগ বিজ্ঞ আদালতের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্বলিত নোটিশ অমান্য করে বিবাদী শহীদ উল্যাহ ও তার দুই মেয়ে শাহিদা বেগম রুজি ও শাহিদা ইয়াসমিন মুক্তা জোড় করে পাকা ভবন নির্মাণ করে যাচ্ছে। বাদী পক্ষ আরো বলেন, আইনকে অমান্য করে শহীদ উল্যাহ ভাড়াটিয়া লোকজন এনে তারাহুড়ো করে বিল্ডিং নির্মাণ ও বিভিন্ন ভাবে আমাদেরকে প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছেন। গত ১৩ই মার্চ ঘটনাস্থলে গিয়ে চলমান গৃহ নির্মাণ কাজের সত্যতা পাওয়া গেছে। বাদী মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার শালিষবৈঠক হলেও তার মেয়েদের কারনে সমাধান হয়নি। বরং আমার বেশ কিছু জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন।

বিষয়টি সমাধানে ও আইন অমান্যকারীদের শাস্তির দাবীতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার। তবে বিবাদী পক্ষ তাদের জায়গায় বিল্ডিং করছেন দাবী করে বলেন, ২৮ মার্চ বিজ্ঞ আদালতে আমাদের কাগজপত্র দাখিল করবো।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক নোটিশ প্রদান করা হয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Tag
আরও খবর