নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়ায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করলেন স্বামী

ঢাকার মোহাম্মদপুর এলাকার ডি-ব্লকের চাঁদ উদ্যান এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করছেন চাঁদপুরের কচুয়ার বড়দৈল গ্রামের মৃত. জাহাঙ্গীর আলমের পুত্র ইকবাল হোসেন। প্রাইভেটকার চালানোর সুবাদে ২ বছর যাবত তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই এলাকায় বসবাস করছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ইকবাল হোসেন তার স্ত্রী সালমা আক্তারের সাথে যৌতুকের টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তার স্ত্রী সালমা আক্তার টাকা দিতে অস্বীকার করায় ইকবাল হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো বটি দা দিয়ে গালে-মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক ফুলা জখম করে। এসময় তার ডাক চিৎকারে পাশ^বর্তী লোকজন ছুটে এসে জরুরী সেবা ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আহত সালমা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে এবং স্থানীয়রা পাষন্ড স্বামী ইকবাল হোসেনকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় সালমা আক্তারের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে ঢাকা ডিএমপি মোহাম্মদপুর থানায় ইকবাল হোসেনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সালমা আক্তারের বাবা আব্দুর রশিদ জানান, আমার মেয়েকে প্রায় ৮ বছর পূর্বে একই উপজেলার বড়দৈল গ্রামের সরকারি বাড়ির ইকবাল হোসেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের সংসারে নুসরাত (৭) ও নুসাইবা (৪) নামের দুটি সন্তান রয়েছে। আমার মেয়ে সালমা আক্তারকে বিভিন্ন অজুহাতে ইকবাল প্রায় যৌতুকের জন্য বেধম মারধর করত।

ঘটনার দিন পূনরায় যৌতুকের টাকা চেয়ে না পেয়ে ইকবাল তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো দা দিয়ে অমানবিক নির্যাতন চালায়। বর্তমানে আমার মেয়ে কথা বলতে পারছে না এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার মেয়েকে হত্যার চেষ্টার দায়ে অভিযুক্ত ইকবাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Tag
আরও খবর