নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়ায় আপ এর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১শে ফ্রেব্রুয়ারী  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে সকল ভাষা শহীদেরা প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য। রাষ্ট্র ভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যই ১৯৫২ সালে হয়েছিলো ভাষা আন্দোলন। তাই এই দিনে সকল ভাষা শহীদদের স্মরণে সারাদেশে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড-পিপল (আপ) কচুয়া অঞ্চলের  উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

গতকাল সকালে এ উপলক্ষে আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়। কচুয়া পৌরসভা এলাকায় আপ এর কচুয়া আঞ্চলিক অফিস মিলনায়তন থেকে একটি রেলী বের হয়ে কচুয়া বিশ্বরোড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আঞ্চলিক অফিস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আপ এর উপ নির্বাহী পরিচালক (কার্যক্রম) জনাব মহিউদ্দিন খান বাবুল মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভায় সকল ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন, আপ এর বরুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব খোকন বৈদ্য,ম্যানেজার (অডিট) মোঃ মারুফ বিল্লাহ,কচুয়া অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রতন মিয়া,কুমিল্লা অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক সোহেল বড়ুয়া,চাঁদপুর অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক লিটন সরকার,কচুয়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম ও জুনিয়র অডিট অফিসার হাবিব উদ্দিন খান (বকুল) প্রমুখ। 

এসময় রেলী ও আলোচনা সভা অনুষ্ঠানে আপ এর বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যস্থাপকসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর