নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়ায় বাবাকে হত্যার চেষ্টায় ছেলে আটক


চাঁদপুরের কচুয়ায় বাবাকে গলা কেটে হত্যার দায়ে আল আমিন নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের কৈটোবা গ্রামের ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির যুবক আল আমিন (২২) তার বাবা আব্দুল মমিনের (৫৭) কাছ থেকে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ছেলের মাঝে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছেলে আল আমিন উত্তেজিত হয়ে গরু জবাই করার ছুরি দিয়ে তার বাবাকে গলা কেটে হত্যা চেষ্টা করে। আব্দুল মমিনের ডাক চিৎকারে বাড়ির আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ছৈয়াল বাড়ীর লোকজনরা জানায়, আব্দুল মমিনের গলা গভীর ভাবে কেটে গেছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার সময় বাবা ও ছেলে ছাড়া ঘরে কেউ ছিলনা। খবর পেয়ে কচুয়া থানার এসআই আনোয়ার হোসেন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

কচুয়ার থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান,আল আমিনকে আটক করা হয়েছে।  এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর