নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়া কমিউনিটি ক্লিনিক ভেঙ্গে পড়ার আংশকা,দ্রুত নতুন ভবন নির্মাণের দাবী


চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সরাইলকান্দি গ্রামের কমিউনিটি ক্লিনিক ভবনটি নিচের পিলারগুলো বেহাল অবস্থা হওয়ার কারণে ভেঙ্গে পড়ার আংশক রয়েছে। ভবনের নিচের পিলার গুলো ঝুঁকিপূর্ন থাকায় যেকোনো মুর্হুতে ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে। ক্লিনিকের সামনের সিড়ি থাকলেও দুপাশে কোনো রেলিং না থাকায় কয়েকজন পড়ে আহত হয়েছে। বিগত করোনার সময়ে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী তরিগড়ি করতে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো সু-দৃষ্টি নেই। বর্তমানে ওই ক্লিনিকে প্রতিদিন ৫০-৬০জন রোগী আসেন। বিশেষ করে গর্ভবর্তী,বৃদ্ধ নারী ও বয়স্ক রোগীরা সেবা নিতে আসলেও ভেঙ্গে পড়ার আংশকা থাকায় ঝুঁকি নিয়ে সেবা নিচ্ছেন তারা।

ক্লিনিক ভবনটির নিচের পিলার ও সামনের সিড়ি ঝুকিপূর্ন থাকায় ব্যবহার অনুপযোগী জেনেও নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) বাধঁন বসু। মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবনটি যে কোন মুহূর্তে ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয়রা। তারা বলছেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষে প্রতিষ্ঠিত হওয়া সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক ভবনটি ঝুকিপূর্ন। সিড়ির নিচে কোনো মাটি না থাকায় জীবনের ঝুঁকি রয়েছে। ফলে ভবনটি ভেঙে ফেলে এর স্থলে নতুন ভবন নির্মাণের দাবি করছেন স্থানীয়রা।

সরেজমিন গিয়ে দেখা যায়, উত্তরশিবপুর-নিন্দপুর সড়কের সরাইলকান্দি গ্রামে এই ক্লিনিক ভবনটির নিচের পিলার দেয়ালের পলেস্তারা খসে পড়ছে এবং সামনের সিড়ির নেই কোনো রেলিং। একটু সামান্য বৃষ্টি হলেই ক্লিনিকের সামনের সিড়ি দিয়ে প্রবেশ করা খুবই ঝুঁকিপূন। ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে নারী-শিশুদের বিভিন্ন টিকা প্রদান করেন। নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছেন (সিএইচসিপি) বাধঁন বসু। তার চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় এলাকাবাসী তার প্রতি আস্থা অর্জন করেছে। বর্তমানে তিনি ওই ক্লিনিকে নিয়মিত গ্রামীণ স্বাস্থ্য সেবাদানের লক্ষে সাধারন মানুষের সেবা দিয়ে আসছেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ঝুকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান স্থানীয় সচেতন মহল।

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে ভবনের সামনে অংশে খুবই ঝুকিপূর্ন। আমরা কয়েকবার পড়ে গিয়ে গুরতর আহত হয়েছি। তাই দ্রুত ওই ক্লিনিকের নিচের পিলার সংস্কার ও সামনের অংশ দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।

এব্যাপারে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের ব্যবহৃতে মোবাইল বারবার চেষ্টা করা হলেও এ বিষয়ে বক্তব্য জানা যায়নি।

Tag
আরও খবর