নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়ার ভূঁইয়ারায় কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ


চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল করতে চরম ভোগান্তির শিকার  হতে হয় সবাইকে। দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানানো হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যেন নজর নেই সেদিকে। দীর্ঘদিন বেহাল রাস্তা সংস্কার না করায় ক্ষোভে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, উপজেলার দহুলিয়া-ভূঁইয়ারা ও বক্সগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক কাঁচা রয়েছে। একটু সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় রাস্তা। ফলে ওই গ্রামের মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয়। লস্করী থেকে বক্সগঞ্জ পর্যন্ত কাঁচা সড়কের কাজ ধরলেও ঠিকাদারের গাফলতির কারনে কাজ কিছুটা বন্ধ রয়েছে। তবে ওই কাঁচা সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে নাজেহাল অবস্থায় রয়েছে। ফলে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারছে না।

স্থানীয় অধিবাসী কোরবান আলী,মফিজুল ইসলাম ও হাবিবসহ একাধিক লোকজন জানান, স্বাধীনতার পর থেকে এ রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেননি। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। তাই ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।

পথচারীর ছাদেক হোসেন,মহিউদ্দিন,দুলু বেগম ও নুরজাহান জানান, বৃষ্টির দিনে দিনে কাদা মাড়িয়ে তিন কিলোমিটার রাস্তায় যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা পণ্য বাজারে নিতে পারেন না। কয়েক বছর কেটে গেলেও কিন্তু রাস্তার কোনো উন্নয়ন নেই। দ্রুত কাঁচা সড়কটি পাকাকরনের দাবি জানান তারা।

কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন বলেন, এ কাঁচা সড়কটি লস্করী হয়ে বক্সগঞ্জ পর্যন্ত কাজ চলছে। তবে ঠিকাদারের গাফলতির কারনে কিছুটা বিলম্বিত হয়। ইতিমধ্যে দোয়াটি ও লস্করী সড়কের কার্পেটিং কাজ শেষ হলে ভূঁইয়ারা গ্রামের কাঁচা সড়কের কাজ ধরা হবে। দ্রুত কাঁচা সড়কের পাকাকরন কাজ করা হবে বলেও জানান তিনি।

আরও খবর