নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তৃনমূল বিএনপি'র মননোয়ন ফরম নিলেন সাবেক সাংসদ এস এম শাফি মাহমুদ


ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ। বুধবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান প্রার্থী নিজেই।

জানা গেছে রোববার রাতে তৃণমূল বিএনপির কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি । সাক্ষাৎপর্বের দুইদিন পর তিনি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়ন নিয়ে  ব্রাহ্মণবাড়িয়া -১ আসনটি গঠিত।

তৃনমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদের পৈতৃিক নিবাস উপজেলায় ভাটি অঞ্চলের সর্ব বৃহত্তম ইউনিয়ন চাতলপাড়ের বড়নগর। বিগত ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয় পেয়েছিলেন।


জানা গেছে তৃনমূল বিএনপি এবার  সারাদেশে ৩০০ আসনেই প্রার্থী দেবে  তৃনমূল বিএনপি এবং তাদের  নির্বাচনী প্রতীক পাট (সোনালি আঁশ) 


উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া-১  আসন থেকে ইতিমধ্যে আওয়ামীলীগের ১৩ জন, বাসদ এর ১ জন  ও জাতীয় পার্টি থেকে  ১ জনের দলীয় ফরম সংগ্রহের নিশ্চিত খবর পাওয়া গেছে।এছাড়াও এ আসনটিতে হেভীওয়েট একজন  সতন্ত্র প্রার্থীর  নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার  গুঞ্জন রয়েছে।

Tag
আরও খবর